আসানসোলঃ এ যেন একবার ফিল্মি জগত।যেখানে স্মৃতি ফিরে পাওয়া যায় সহজেই। তবে এ ঘটনা রুপোলি পর্দার নয়, রিয়েল জগতের।
রবিবার থেকে চারবছর আগে রথের দিনে আসানসোলের বুধা অঞ্চলে উপস্থিত হয়েছিল মানসিক ভারসাম্যহীন এক কিশোর৷তখন তার নিজের পরিচয়টুকু বলার মত স্মৃতিও ছিলনা৷কিন্তু কথায় বলে,রাখে হরি-মারে কে?স্থানীয় অধিবাসী বিশ্বনাথ বাবু ওরফে রাখহরি পাণ্ডা তাকে তার বাড়িতেই আশ্রয় দেন৷বিশ্বনাথ বাবু এরপর বহু চেষ্টা করেন ওই অপরিচিত কিশোরের প্রকৃত পরিচয় জানার৷কিন্তু বাধা হয়ে দাঁড়ায় কিশোরের স্মৃতিশক্তির দুর্বলতা৷এর মাঝে সময়ের সাথে নদী দিয়ে অনেক জল বয়ে যাওয়ার মতো অপরিচিত কিশোরের নাম হয় রূপক৷রূপক রাখহরিকে বাবা বলে ডাকতে শুরু করে৷তারপর হঠাৎ করেই গত দুদিন আগে রূপকের স্মৃতিশক্তি ফিরে আসে,একে একে নিজের নাম,বাবার নাম,বাড়ির ঠিকানা সবই বলতে শুরু করে রূপক৷রাখহরি বাবু আর দেরি করেন নি৷সরাসরি যোগাযোগ করেন আসানসোল দক্ষিণ থানার সাথে৷দক্ষিণ থানর মনোরঞ্জন মণ্ডল কথা মতো যোগাযোগ করেন পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার বালাসোর থানায়৷ শেষ পর্যন্ত বালাসোর থানার নদীঘাতে রূপক ওরফে দীপক নায়েকের বাড়ির সন্ধান পাওয়া যায়৷তবে ততদিনে দীপকের নিজের বাবা দিবাকর নায়েক গত হয়েছেন৷নদীঘাতে খবর গেলে দীপকের কাকা -কাকিমা আসানসোল দক্ষিণ থানায় দীপককে নিতে আসে৷রবিরার সকালে দীপকের পরিবারের হাতে দীপককে তুলে দেওয়া হয়৷


No comments:
Post a Comment