বিরাট হট তবে সাইফ......? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 24 May 2018

বিরাট হট তবে সাইফ......?




ছেলের জন্মের প্রায় দেড় বছর পর ফের বড় পর্দায় ফিরছেন তিনি। কারিনা কাপুর এখন ব্যস্ত আগামী ছবি ‘বীরে দ্য ওয়েডিং’র প্রমোশনে। এরই মধ্যে জানালেন, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে দারুণ পছন্দ তার।
তবে এতে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার ভুরু কোঁচকানো নিষ্প্রয়োজন। কারিনা কোহলিকে হট সার্টিফিকেট দিলেও একই সঙ্গে দাবি করেছেন, তার নবাব সাহেব সাইফ আলি খানের হটনেস কোহলির থেকে বেশি।
কারিনা বলেছেন, আমার কোহলিকে ভাল লাগে, ও দারুণ ফিট, আমার খুব হট লাগে ওকে। তবে ও তো আর একজনের হয়েই গিয়েছে, আর আমার নবাবকে ভাল লাগে বেশি। বিরাট ছাড়া ভাল লাগে নিউজিল্যান্ডের খেলোয়াড় কেন উইলিয়ামসনকে।
বরের প্রশংসায় পঞ্চমুখ হলেও কারিনা কিন্তু চান, ছেলে তৈমুর বড় হয়ে বাবা-মায়ের মত অভিনেতা না হয়ে দাদা মনসুর আলি খান পতৌদির মত ক্রিকেটার হোক। এখন থেকেই নাকি তিনি ও সাইফ ছেলেকে ক্রিকেটের তালিম দিচ্ছেন।

No comments:

Post a Comment

Post Top Ad