মতিভ্রম সলমন: ইউল ইউ ম্যারি মি ক্যাট? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 May 2018

মতিভ্রম সলমন: ইউল ইউ ম্যারি মি ক্যাট?



অধিকাংশ ভক্তরা চান- বিয়ে হোক ক্যাটরিনা কাইফের সঙ্গে সলমন খানের! যারা ভক্ত নন, তারাও স্বীকার করে থাকেন ক্যাটরিনা আর সলমনকে দম্পতি হিসাবে ভালোই মানাবে!

সে শুধুই তাদের ছায়াছবির পর্দায় ধরা দেওয়া রসায়নের জন্য নয়। কেন না, সেই রসায়ন বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি। সবাই জানেন, এক সময়ে একটা সম্পর্ক ছিল ক্যাটরিনা আর সলমনের। সেটাই জীবন্ত হয়ে ওঠে ছবির চিত্রনাট্যেও।

কিন্তু বলিউড বলছে, সম্পর্কটা আবার নতুন করে প্রাণ পেয়েছে জুটির মধ্যে। যার অন্যতম প্রমাণ সবার সামনেই সলমনের কাপ থেকে ক্যাটরিনার কফি খাওয়া! সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে সলমন একটা কফির কাপে এক চুমুক দিয়ে জানতে চেয়েছিলেন ক্যাটরিনার কাছে- তিনি কফি খাবেন না কি! ক্যাটরিনা রাজি হলে একটু ইতস্তত করে সলমন নিজের কাপটাই এগিয়ে দিয়েছিলেন তার দিকে। এরপর ক্যাটরিনার মনোযোগ দিয়ে সেই কাপ থেকে কফি খাওয়ার ভিডিও ভাইরাল হয়।

পাশাপাশি, সলমন আর ক্যাটরিনার আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে সোনম কাপুরের বিয়েতে। যেখানে দেখা যাচ্ছে- জ্যাকুলিন ফার্নান্দেজকে সম্পূর্ণ উপেক্ষা করে ক্যাটরিনাকে জড়িয়ে ধরছেন, কথা বলছেন তার সঙ্গে সালমান!

এবার কি তা হলে বিয়ের প্রস্তাব আসছে? এলে কী হবে, বলা মুশকিল! কেন না একবার করণ জোহর জানতে চেয়েছিলেন নায়িকার কাছে- সলমন খান বিয়ের প্রস্তাব দিলে কী করবেন তিনি!

'এটা অত্যন্ত অন্যায় প্রশ্ন! এটা চিটিং!' এসব বলে প্রতিবাদ করে শেষ পর্যন্ত জানিয়েছিলেন ক্যাটরিনা- 'কী বলব এর উত্তরে সলমনকে, সেটা সময়ের উপরে নির্ভর করছে!  

No comments:

Post a Comment

Post Top Ad