পর্ণ ছবি করে অনুতপ্ত সানি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 11 May 2018

পর্ণ ছবি করে অনুতপ্ত সানি



নাম বদলে সানি লিওন থেকে হয়েছেন করেনজিত কাউর। তবে অতীত পেশার জন্য বোধহয় এখন অনুশোচনায় ভোগেন সানি। পর্নতারকা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করার কারণে কিছুটা অপরাধ বোধও হয়তো কাজ করে তার ভেতরে। সম্প্রতি সানির করা একটি টুইট দেখে এমনটাই ধারণা করছেন সবাই।

২০১২ সালে ‘জিসম টু’ ছবিতে অভিনয়ের মাধ্যমে নীল ছবির জগত ছেড়ে হিন্দি ছবির জগতে প্রবেশ করেন সানি। তখন থেকে বলিউডের সঙ্গেই সখ্যতা বজায় রেখে চলেছেন এক সময়ের নামকরা এ পর্ন তারকা।

হিন্দুস্তান টাইমস-এর খবর, অনলাইন প্ল্যাটফর্ম জি-ফাইভ-এর জন্য সানির জীবনী নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন ‘তেরে বিন লাদেন: ডেড অর অ্যালাইভ’-এর পরিচালক অভিষেক শর্মা। যেটির নাম ‘করেনজিত কউর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওনি’।

সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে সেই ওয়েব সিরিজের শুটিংয়ের ছবি পোস্ট করেন সানি লিওন। ক্যাপশনে লেখেন, ‘অপরাধ বোধ!!! যে পথে আমি হেঁটেছি তার জন্য।’ এই ক্যাপশন দেখার পরই নেটিজেনদের ধারণা, অতীতের পর্নগ্রাফি পেশার জন্যই সানির এই অপরাধ বোধ।

এর আগেও সানি লিওনের জীবনী নিয়ে তথ্যচিত্র নির্মিত হয়েছে। যেটির নাম ‘মোস্টলি সানি, পার্টলি ক্লাউডি’। এই তথ্যচিত্রটির পরিচালক ছিলেন কানাডার আলোকচিত্রী দিলীপ মেহতা। সানির জীবনী নিয়ে এমনিতেই দর্শকদের মধ্যে আগ্রহের কমতি নেই। তাই চলতি বছরেই তার নতুন বায়োপিক ‘করেনজিত কউর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওনি’ মুক্তির কথা রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad