ক্যান্সারের মতো রোগকেও প্রতিরোধে সাহায্য করে সবেদা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 3 May 2018

ক্যান্সারের মতো রোগকেও প্রতিরোধে সাহায্য করে সবেদা



সফেদা বা 'সবেদা' এক প্রকার মিষ্টি ফল। সবেদা গাছ বহুবর্ষজীবি, চিরসবুজ বৃক্ষ; এর আদি নিবাস মেক্সিকোর দক্ষিণাংশ, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল। পেটেনেস ম্যানগ্রোভ ইকো-অঞ্চলের উপকূলীয় ইউকাতানে এই গাছ প্রাকৃতিকভাবে বিস্তার লাভ করেছে। স্প্যানিশ উপনিবেশ আমলে এটি ফিলিপাইনে নেয়া হয়েছিল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মেক্সিকোতে এর ব্যাপক উৎপাদন হয়।

মুখে দিলে নিমেষে মিলিয়ে যায় এই মিষ্টি ফলটা। থেকে যায় মিষ্টি রসের আস্বাদ। কেবল স্বাদে নয়, গুণেও অতুলনীয় এই সবেদা।

চলুন জেনে নেই সবেদার গুনাগুন:

১) সবেদার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি থাকে। ভিটামিন এ চোখের পক্ষে খুবই ভাল। আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি'র জুড়ি মেলা ভার।

২) সবেদায় প্রচুর পরিমাণে শর্করা রয়েছে। তাই ব্যস্ত দিনের আগে একটি সবেদা খেয়ে নিলে শরীর গোটা দিন চাঙ্গা থাকে।

৩) এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। যা ওরাল ক্যাভিটি ক্যান্সারের মতো রোগকেও প্রতিরোধ করতে সাহায্য করে।

৪) সবেদায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও আয়রন রয়েছে। ফলে এটি যেমন আপনার হাড়ের জোর বাড়ায়, তেমনই শরীরে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখে।

৫) সবেদা আবার শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতেও সাহায্য করে। ফলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে।

No comments:

Post a Comment

Post Top Ad