ব্রেকিংবাংলা: প্রবল বৃষ্টি! বাজে মৃত ৬ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 22 May 2018

ব্রেকিংবাংলা: প্রবল বৃষ্টি! বাজে মৃত ৬



আগেই পূর্বাভাস ছিল। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছিল বিকেলের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। দুপুর থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বেনাচাপড়ায় বাজ পড়ে মৃত্যু হয়েছে একজনের। উত্তর ২৪ পরগনায় শ্যামনগরে বাজ পড়ে ও দেওয়াল চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। পূর্ব বর্ধমানে বাজ পড়ে মৃত্যু হয়েছে তিনজনের।

কলকাতার আকাশ আজ সকাল থেকেই মেঘলা ছিল। দুপুর থেকে ঘন মেঘে ঢেকে যায় আকাশ। বিকেল পাঁচটাতেই সন্ধ্যার আঁধার নেমে আসে কলকাতায়। সঙ্গে বৃষ্টি। তবে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি।

অন্যদিকে জেলাগুলিতে বৃষ্টি হলেও ঝড়ের বেগ তীব্র ছিল না। বৃষ্টি আগামী কয়েকদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্ব বর্ধমানের বাজ পড়ে রায়নার নাড়ুগ্রামে এক গৃহস্থের খড়ের চালায় বাড়িতে আগুন ধরে যায়। পুড়ে যায় বাড়িটি। মৃতরা হলেন বিশ্বনাথ হেমব্রম (৪৪), মীর আসেদ আলি (৫৫) ও বুলি মুর্মু( ৪০)।

সূত্র: ইনাডু

No comments:

Post a Comment

Post Top Ad