সোনমের সুখের সম্পর্কের গোপন রহস্য ফাঁস! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 9 May 2018

সোনমের সুখের সম্পর্কের গোপন রহস্য ফাঁস!





আর মাত্র তিনদিন। আগামী ৮ মে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। গত চার বছর ধরে সম্পর্কে ছিলেন দু’জনে। কিন্তু কখনওই সংবাদমাধ্যমের কাছে সম্পর্কের কথা স্বীকার করেননি সোনম। অথচ সেজন্য সম্পর্কে কোনও রকম প্রভাব পড়েননি।

অবশেষে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন সোনম কাপুর জানালেন কীভাবে টানা ৪ বছর সংবাদমাধ্যমকে দূরে রেখে দু’জনেই সম্পর্কে সুখী রয়েছেন। সংবাদমাধ্যমে আনন্দের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার না করলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রায়ই আনন্দের সঙ্গে ছবি দিতেন সোনম।

এই প্রসঙ্গে সোনম বলেন, ‘‘সোশ্যাল মিডিয়াকে আমি নিয়ন্ত্রণ করতে পারি। আনন্দর উপস্থিত আমার জীবনে নেই, এটা বলে আমি ওকে অসম্মানিত করতে পারি না। আবার ওর সম্পর্কে অন্যদের সঙ্গে কথা বলে বা অন্যদের ওর ব্যাপারে কথা বলতে দিয়েও আমি ওকে অসম্মান করতে চাই না।’’

এছাড়াও তাদের সুখের সম্পর্কের পিছনে একটি গোপন তথ্যও জানান সোনম। আজকাল স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া নিয়ে বহু মানুষ আসক্ত হয়ে পড়ছেন। এর থেকে বাঁচতে আনন্দ একটি নিয়ম চালু করেছিলেন।

সোনমের কথায়, ‘‘আনন্দ এই নিয়ম দু’জনের জন্যই শুরু করেন। শোয়ার আগে বাথরুমে বা বাড়ির অন্য ঘরে ফোন চার্জে রেখে ঘুমোতে যেতে হবে।’’ আনন্দের এমন নিয়মকে কুর্নিশ জানানোর মতোই। আর সোনমও যে বেশ বাধ্য প্রেমিকা, তা বলাই বাহুল্য। 

No comments:

Post a Comment

Post Top Ad