বিয়ের পর নাম পরিবর্তন করলেন সোনম! সোনম নামে আর চিনবেন না তাঁকে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 May 2018

বিয়ের পর নাম পরিবর্তন করলেন সোনম! সোনম নামে আর চিনবেন না তাঁকে


বিয়ের পর থেকে বদলে গেলো অনিল কাপুর কন্যার নাম। এখন থেকে তিনি আর সোনম কাপুর নন, তার নামের সঙ্গে যুক্ত হলো আহুজা।

বিয়ের দিনই নিজের ইনস্টাগ্রামে সোনম কাপুরের সঙ্গে আহুজা যুক্ত করেন সোনম। ইনস্টাগ্রামে এখন তার পুরো নাম লিখা রয়েছে সোনম কাপুর আহুজা।

বিয়ের পর মেয়ের নামের সঙ্গে স্বামীর নাম যুক্ত করার ঐতিহ্য ভারতীয় উপমহাদেশে অনেক দিন ধরেই চলমান। তবে কেউ কেউ এখন আর স্বামীর নামের সঙ্গে নিজের নাম পাল্টান না। তবে সোনম তার নাম ঠিক রেখেই স্বামীর নামও যুক্ত করলেন নিজের সঙ্গে।

গতকাল ৮ই মে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সোনমের বিয়ে। পুরো বন্ধু আনন্দ আহুজার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন অনিল কাপুর কন্যা।

মুম্বাইয়ের বান্দ্রায় সোনামের খালার বাংলোতে গতকাল মঙ্গলবার সকালে শিখ রীতিতে সোনম ও আনন্দ আহুজার বিবাহ সম্পন্ন হয়। এদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিবাহত্তোর সংবর্ধনা।

পুরো বলিউড যেন উপস্থিত ছিলেন এই বিয়ের আসরে। শাহরুখ, সালমান থেকে শুরু করে প্রায় সবাই নাচে-গানে আনন্দে মেতেছিলেন সোনম-আনন্দের বিয়ের অনুষ্ঠানে।

এর আগে গত ৭ মে মেহেদী অনুষ্ঠান হয় জমকালো আয়োজনে। মেহেদী অনুষ্ঠানকে ঘিরে আয়োজন করা হয় সঙ্গীত আসর। গানের সঙ্গে নাচতে দেখা যায় সোনম কাপুরের বাবা অনিল কাপুর, শিল্পা শেঠিসহ উপস্থিত সবাইকে।

No comments:

Post a Comment

Post Top Ad