আসানসোল: দিনে দুপুরে পুলিশের পরিচয় দিয়ে ছিনতাই৷ঘটনাটি ঘটে আসানসোল দঃ থানার অন্তর্গত চেলিডাঙা অঞ্চলে৷ ওই অঞ্চলের বাসিন্দা শশিকলা গুপ্তা (৬৫)নামের মহিলা দুপুরবেলাতে বাড়ি ফেরার সময় এক ব্যক্তি তার আধিকারীক ডাকছে বলে এক বাইক আরোহীর কাছে ডেকে নিয়ে যায়৷এরপর ওই দুই ব্যক্তি নিজেদের পুলিশের পরিচয় দিয়ে সুরক্ষার স্বার্থে মহিলার পরিধানে থাকা সোনার অলঙ্কারগুলি খুলে দিতে বলে৷সেগুলি একটি কাগজের প্যাকেটে ঢুকিয়ে মহিলার ব্যাগে রাখার নাম করে,হাত সাফাইয়ের মাধ্যমে নিয়ে চম্পট দেয়৷মহিলা তার ব্যাগে কি কি রাখা হল দেখতে চাইলে,তারা শশিকলা দেবীকে বাড়িতে গিয়ে দেখার অনুরোধ করে৷মহিলা বাড়িতে এসে দেখে,তার ব্যাগে কাগজের প্যাকেটে একটি নকল সোনার বালা রয়েছে ৷
এ বিষয়ে আসানসোল দঃ থানায় অন্তর্গত সাউথ পিপিতে অভিযোগ দায়ের করা হয়৷দিনে দুপুরে এই ঘটনা ঘটায় স্বভাবতই সাধারণ নাগরিকদের সুরক্ষার প্রশ্নটি উঠে এসেছে৷


No comments:
Post a Comment