তৃণমূলের ভোট প্রচারে মুকুলের ছেলে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 May 2018

তৃণমূলের ভোট প্রচারে মুকুলের ছেলে




আসন্ন পঞ্চায়েত ভোটের  শেষ লগ্নের প্রচারে এসে ধর্মীয় জিগির তুলে পরোক্ষে বিজেপিকে কটাক্ষ করলেন বীজপুরের বিধায়ক তথা মুকুল পুত্র শুভ্রাংশু রায় । তিনি  বলেন, বাংলা হল বৈচিত্রের  মধ্যে ঐক্য। বাংলায় নানা ধর্মের মানুষের বসবাস ৷ কিন্তু একটি রাজনৈতিক দল শুধুমাত্র এই বৈচিত্রের  মধ্যে  ফাটল ধরানোর  চেষ্টা করছে। এছাড়াও বিজেপির প্রচারে মুকুল রায়ের স্মার্ট ফোন দেওয়া  প্রসঙ্গে তিনি বলেন, বাংলার মানুষের দরকার দু টাকা কিলো  চাল , কন্যাশ্রী , যুবশ্রী। তিনি মুকুল রায় , দিলীপ ঘোষের নাম  ধরে বলেন  বাইরে  মুকুলবাবুরা  যতই  ঢিল মেরে চেষ্টা করুক না,  বাংলার  উন্নয়ন কে রোখা  যাবে না । তিনি বলেন বিজেপির  নেতারা  যে  ভাষায়  কথা বলছেন তা বাংলার মা বোনেরা  সহ্য করবেনা। তিনি প্রধান মন্ত্রীর প্রতিশ্রুতি প্রসঙ্গে  বলেন, কোথায় গেল পনেরো লাখের প্রতিশ্রুতি। ওসব বুজরুকি বাংলার  মানুষ ক্ষমা  করবেনা। তিনি বলেন বিরোধীরা ভোট চাইছে না বলেই বারবার আদালতের দরজায় যাচ্ছে ৷ সাংবাদিক  দের  প্রশ্নের উত্তরে শুভ্রাংশুবাবু জানান, মমতা বন্দোপাধ্যায় আমার নেত্রী , আমার রাজনৈতিক  স্বত্ত্বা  আর মুকুল রায় আমার  পারিবারিক  স্বত্ত্বা। আমার নেত্রীকে কেউ  আক্রমন করলে আমিও   তাঁকে আক্রমন করবো । এদিন বাগদা বিধানসভার  বিভিন্ন জায়গায়  ভোট প্রচার  সারেন বীজপুরের  বিধায়ক ।

No comments:

Post a Comment

Post Top Ad