সময়টা এখন গরমের তীব্রতা নিয়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম। এই গরমে আরাম পাওয়ার জন্য পোশাক নির্বাচনও জরুরি। তবে গরমে পোশাক নির্বাচনে স্বস্তির পাশাপাশি সৌন্দর্যও খেয়াল রাখতে হয়। জেনে নিন গরমে আরামের পোশাক-পরিচ্ছদ।
রং নয়, কাপড়ে প্রাধান্য দিন
গরমে পোশাকের রঙের চেয়ে বেশি প্রাধান্য দিন কাপড়ের ওপর। ছেলেরা যেহেতু দিনের বেশিরভাগ সময় বাইরে কাটায় তাই আরামদায়ক ফ্রেবিকের কথা মাথায় রাখা উচিত। সেক্ষেত্রে সুতির চেয়ে আরামদায়ক আর কিছুই হতে পারে না। সুতি বা তাঁতে তৈরি কাপড়ের পোশাক হতে পারে আপনার গরমের স্বস্তিদায়ক সঙ্গী।
টি শার্ট পড়ুন
গরমে ছেলেদের জন্য সবচেয়ে আরামদায়ক পোশাক হচ্ছে টি শার্ট। বিশেষ করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেদের এই পোশাকের কোনো বিকল্প নেই। কারণ টি-শার্ট জিন্স, গ্যাবাডিন কিংবা অন্য প্যান্টের সঙ্গে বেশ মানিয়ে যায়। আর সব বয়সের মানুষ স্বাচ্ছন্দে তাদের পোশাকের তালিকায় রাখতে পারে এই পোশাক। ফ্যাশানে এখন গোল গলা ও কলারসহ দুই ধরনের টি-শার্টই বেশ চলছে। সেগুলো ফ্যাশানেবল বটে। টি-শার্টের কাপড় সম্পূর্ণ সুতি হলে তা বেশ আরামদায়ক হবে। তবে টি-শার্টেও এসেছে নতুন ডিজাইন। হাফ হাতার নিচের দিকে ও কলারে ভিন্ন কাপড়ের ব্যবহার চলছে।
হালকা রং প্রাধান্য দিন
গরমে কটকটে বা গাঢ় কোনো রং অসহ্য মনে হয়। তাই অধিকাংশ ছেলেরা গরমে বেছে নেন সাদা রঙের পোশাক। এছাড়া ঘিয়া, আকাশী, হালকা সবুজ, বাদামি, পার্পলসহ যেকোনো সহনশীল রং বেছে নিতে পারেন পোশাকে। আবার গরমে গাঢ় রং যে পরাই যাবে না, এমনটা নয়। কালো এবং কালচে শেডের রংগুলো বাদে যেকোনো রঙেই রাঙাতে পারেন নিজের গরমকাল!
ঢিলেঢালা পোশাক পড়ুন
টাইট প্যান্ট ফিটিং শার্ট আর যাই হোক গরমের পোশাক হতে পারে না। ট্রেন্ডি ওয়ার্ল্ডের ছেলেরা গরমের ট্রেন্ড হিসেবে বেছে নিতে পারেন ঢিলেঢালা কার্গো বা থ্রি-কোয়ার্টার এবং সাথে হাফ হাতা শার্ট বা টিশার্ট। ব্লক, বাটিক বা টাইডাই করা সুতির হাফ হাতা শার্ট চলতে পারে ফ্যাশনের ট্রেন্ডে। পরতে পারেন ফতুয়াও। জিন্সের ক্ষেত্রে ন্যারো কাটের বদলে স্ট্রেইট কাটের জিন্স হোক এবার আপনার নিউ লুক! আরামের জন্য বেছে নিতে পারেন গ্যাবাডিন প্যান্টও।
চাকরীজীবীদের ভাবতে হবে অনেক
যারা চাকরী করেন এই গরমে পোশাকে ব্যাপারে তাদের মাথায় রাখতে হবে অনেক কিছুই! পোশাক হতে হবে এমন যাতে আপনিও স্বাচ্ছন্দে থাকেন আবার ক্লায়েন্টও অস্বস্তিবোধ না করে। পরতে পারেন হাফহাতা সুতি বা ব্লকের শার্ট, পোলো শার্ট অথবা ফতুয়ার সাথে স্ট্রেইট কাটের জিন্স। কিন্তু, অফিস যদি আপনার এই ক্যাজুয়াল লুক মানতে না চায়, তাহলে আর কী করা! পরতে হবে সেই ফরমাল পোশাকই! তবে খেয়াল রাখুন শার্টের কাটিং যেন আপনার জন্য আরামদায়ক হয়। এক্সক্লুসিভ বা বেশি দামের শার্ট যত সুন্দরই হোক না কেন, এই গরমে তা স্বস্তি দেবে না মোটেও। প্যান্টের বেলায় বেছে নিতে পারেন গাঢ় ধূসর, হালকা ধূসর, অফহোয়াইট, বাদামি বা বিস্কিট রং। এই রঙের প্যান্টগুলো পরতে পারবেন যেকোনো শার্টের সাথে। শার্ট পরতে পারেন একরঙা বা সুতির চেক।
উৎসবের পোশাক
গরমের সময় উত্সোবের পোশাক বলতে ফতুয়া বা পাঞ্জাবীই প্রাধান্য পায় বেশি। হাতের কাজ করা ফতুয়া বা পাঞ্জাবী হতে পারে আপনার উত্স বের পোশাক। সাথে পরুন জিন্স বা একরঙা ট্রাউজার। এতে গরমে যেমন আরাম পাবেন, তেমনি আপনাকে দেখে চোখ জুড়াবে সবার।

No comments:
Post a Comment