মুখ্যমন্ত্রীকে কি উপহার দিলেন তাঁর সঙ্গীরা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 May 2018

মুখ্যমন্ত্রীকে কি উপহার দিলেন তাঁর সঙ্গীরা?


মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: মহেশতলায় রোড শো করে প্রচার করল তৃণমূল, প্রার্থী দুলাল দাসের হয়ে রবিবার প্রচারে এলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও ফিরহাদ হাকিম। মন্ত্রী শুভেন্দু বলেন,' সি পি এম এখন শেষ হয়ে গেছে। বাংলায় এখন একটাই নেত্রী। মমতা ব্যানার্জী। আর এখন মমতা ব্যানার্জীর লড়াই বিজেপির সঙ্গে। দিদিকে বলেছিলাম মালদা , মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর উপহার দেব,তা দিয়েছি। এখানে বি জে পি প্রার্থীর জামানতের টাকা আর ফিরত পাবেন না। যাতে বিজেপি প্রার্থীর জামানত জব্দ হয় সেটাই মাথায় রাখুন। তৃণমূল প্রার্থীকে বিপুলভোটে জয়ী করুন'।


রবিবার মহেশতলার ময়নাগুড়িতে বিধানসভার উপ নির্বাচনের প্রচারে এসে ছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।‌ তিনি এদিন ভোটারদের সাবধান করেন। তিনি বলেন, 'এখানে সি পি এম ও কংগ্রেস অশুভ আঁতাত তৈরি হচ্ছে। এই আঁতাতকে বাড়িতে দেবেন না। ভেঙে গুড়িয়ে দিন'‌। এদিকে এদিন মহেশতলায় রোড শো করে দুলালবাবুর জন্য প্রচার করেন ফিরহাদ হাকিমও। তিনি বলেন, '‌আমরা এক নম্বরে। এক নম্বরেই থাকবো। কারা দুই বা তিন হচ্ছে তা নিয়ে ভাবি না। দুলাল দাস এখানে বিপুল ভোটে জিতবেন। আমরা সারা বছর পড়াশোনা করি, কাজ করি, তাই কোন চিন্তা নেই। যারা সারা বছর পড়াশোনা করে না, কাজ করে না, তারা খালি আদালতে যায়। তাঁর দাবি এখনই যদি লোকসভা নির্বাচনও হয় তাতেও আমরা প্রস্তুত আছি। মহেশতলার ভোটের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। মহেশতলা বিধান সভা কেন্দ্রের উপ নির্বাচনের হাতে গোনা আর কয়েকদিন বাকি। আগামী সোমবার এখানে ভোট নেওয়া হবে। তাই এদিন ছিল ভোটের আগে শেষ রবিবারের প্রচার। ‌‌‌

No comments:

Post a Comment

Post Top Ad