হায়দরাবাদ, ৩ মে : টয়লেটের জল ব্যবহার করে চা, কফি বানানোর ঘটনায় ঠিকাদারকে এক লাখ টাকা জরিমানা করল রেল। দক্ষিণ-মধ্য রেলওয়ের তরফে জানানো হয়, কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায়। তাতে কয়েকজন হকারকে চা ও কফির কয়েকটি ক্যান নিয়ে ট্রেনের টয়লেট থেকে বেরোতে দেখা যায়। ঘটনাটি ডিসেম্বর মাসে সেকেন্দরাবাদ স্টেশনে চেন্নাই সেন্ট্রাল হায়দরাবাদ চারমিনার এক্সপ্রেসের। ভিডিওটি নিয়ে তদন্তে করে সংশ্লিষ্ট ঠিকাদারকে জরিমানা করে রেল।
দক্ষিণ-মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক এম উমাশংকর কুমার বলেন, তদন্ত শুরু হয়েছে। তারপর সেকেন্দরাবাদ থেকে কাজ়িপেটের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ট্রেনের ভেন্ডিং কন্ট্র্যাক্টর পি শিবপ্রসাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। ভিডিওতে যাদের দেখা গেছে তারা শিবপ্রসাদের অধীনেই কাজ করত। ভিডিওতে যাদের দেখা গেছে তাদের মধ্যে দু’জন অনথিভুক্ত হকার ছিল।”
অনথিভুক্ত হকারদের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে অভিযান চালায় দক্ষিণ-মধ্য রেলওয়। এধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান এম উমাশংকর।

No comments:
Post a Comment