বিজেপি প্রচারে তৃণমূলী অ্যাটাক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 May 2018

বিজেপি প্রচারে তৃণমূলী অ্যাটাক



আসানসোলঃ বারাবণি বিধানসভা অন্তর্গত সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েতে বিজেপি প্রার্থীর প্রচারে তৃণমূলি হামলার অভিযোগ উঠলো৷প্রচারের শেষ দিনে বিজেপি প্রার্থী আশা দাস তার অনুগামীদের নিয়ে এলাকায় প্রচারে বের হলে,তৃণমূল কর্মী সমর্থকেরা তাদের মারধর করে ও প্রচারে বাধা দেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘরবন্দি থাকতে বলে৷

এরপরেও শনিবার রাতে বিজেপি প্রার্থী আশা দাসের বাড়িতে তৃণমূল আশ্রিত গুণ্ডারা চড়াও হয়ে নির্বাচনের দিন বিজেপির বুথ সহায়তা কেন্দ্র না খোলার ফতোয়া জারি করে আসে৷রবিবার সকালে সালানপুর থানাতে এ বিষয়ে বিজেপি প্রার্থী অভিযোগ দায়ের করে৷যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব তথা তৃণমূলের প্রার্থী জ্যোৎস্না দাস,বিষয়টি পুরোপুরি অস্বীকার করে বলেন—আসলে বিজেপির এখানে কোনো জনসমর্থন নেই৷তারা তৃণমূলের নামে অপপ্রচার করে প্রচারের আলোয় থাকতে চাইছে৷

No comments:

Post a Comment

Post Top Ad