ফিল্মি কায়দা: প্রসব মায়ের উপর অত্যাচার তৃণমূলী গুন্ডাদের!পেটেই মৃত্যু সদ্যোজাতের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 7 May 2018

ফিল্মি কায়দা: প্রসব মায়ের উপর অত্যাচার তৃণমূলী গুন্ডাদের!পেটেই মৃত্যু সদ্যোজাতের


মৃন্ময় নস্করঃ ভূমিষ্ঠ হওয়ার আগেই কেড়ে নিল প্রাণ। তৃণমূল দুষ্কৃতীদের জন্য চলে গেল এক সদ্যোজাত। বাসন্তী ব্লকের ঝড়খালী অঞ্চলের বালিখাল নিবাসী শ্যামলী মন্ডল, স্বামী - অমরজিত মন্ডল, গত ২৩ তারিখ সকাল বেলা সন্তান প্রসব করার অপারেশন করার জন্য পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ক্যানিংয়ের নার্সিংহোমের উদ্দেশ্যে রওনা দেন।কিন্তু শ্যামলীকে বিজেপির প্রার্থী ভেবে  ঝড়খালীতে আটক করে বসিয়ে রাখা হয় দীর্ঘক্ষন। শ্যামলী ও  স্বামী অমরজিত শ্যামলীর চিকিৎসার সব কাগজ দেখানোর পরও শত অনুরোধ এও  ছাড়েনি । শ্যামলীর ব্লিডিং শুরু হয়। এর মধ্যে তৃণমূল দুষ্কৃতীরা ওই সন্তান সম্ভবা মহিলা ও তার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এর পর বেলা ২টো নাগাদ শ্যামলীকে ছেড়ে দেন।

রাস্তায় শ্যামলী যখন বাসন্তী ব্রিজ ক্রস করছেন ওনাকে পুনরায় আটক করে তৃণমূলের দুষ্কৃতীরা। এবং এবারও অনেক রাত পর্যন্ত আটকে রাখেন।

তারপর যখন ঝড়খালী এর প্রধান এর মাধ্যমে ওনাকে ছাড়ার নির্দেশ আসে তখন উনি রাত ৯টায় ক্যানিং পৌঁছান। ততক্ষনে নার্সিং হোমের ডাক্তার চলে গেছেন। সেসময় কোনো মতে ইনজেকশন করে ওই সন্তানসম্ভবা মহিলার রক্তক্ষরণ আটকিয়ে রাতটুকু কাটিয়ে রবিবার ভর্তির জন্য নার্সিংহোমে থেকে বলা হয়।

রবিবার সেই অসহায় মহিলা যখন সন্তান অর্শ্ব করার জন্য নার্সিংহোমে অপারেশন টেবিলে যান, তখন তার সন্তান মৃত বলে জানা যায়।পুরো পরিবার কান্নায় ভেঙে পড়েছে। অসহায় ভাবে আর্তনাদ করছে।

শুধু কতগুলো লোকের নিজেদের দলীয় শক্তি কায়েম করতে চেয়ে, যিনি প্রার্থী নন সন্তানসম্ভবা সেই নারীকে দীর্ঘক্ষন তার প্রসব যন্ত্রনা উপেক্ষা করে আটকিয়ে রেখে গালিগালাজ করে একটি তরতাজা নিষ্পাপ প্রাণকে ভূমিষ্ঠ হওয়ার আগেই করে নিল।আজ নিজ বাড়িতে ফিরেছেন সেই পরিবার। সন্তান হারা শোক কাটিয়ে আজ বিকালে তিনি পুলিশে অভিযোগ দায়ের করবেন। তার উপর অভিযোগ না করার জন্য বিভিন্ন ভাবে হুমকি শাসানি চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad