মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: উন্নয়নকে সামনে রেখেই মহেশতলায় তৃণমূল প্রার্থী দুলাল দাসকে ভোটে জয়ী করুন। বিগত নির্বাচনে এই আসনে তৃণমূল প্রার্থীই জয়ী হয়েছিলেন। এবারও এই আসন তৃণমূলের দখলেই থাকবে। সোমবার মহেশতলায় দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে এসে এই কথাই বললেন মন্ত্রী রাজীব ব্যানার্জী। এদিন তিনি প্রার্থীর হয়ে রোড শো করেন। তারপরে নির্বাচনী সভাতেও বক্তব্য রাখেন। মহেশতলার সন্তোষপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে রোড শুরু হয়। প্রায় ৩ কিলোমিটার পথ পেরিয়ে তা মহেশতলা গভর্মেন্ট কলোনীতে গিয়ে শেষ হয়েছে। সেখানে নির্বাচনী সভাও হয়েছে। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রার্থী দুলাল দাস সহ রাজ্য সভার সাংসদ শুভাশিষ চক্রবর্তী। নির্বাচনী সভাতে মন্ত্রী রাজীব ব্যানার্জী বিজেপির বিরুদ্ধে আক্রমনাত্মক বক্তব্য রাখেন। তিনি বলেন, মোদিজী একসময় চা বিক্রি করতেন। এখন তিনি দেশ বিক্রি করার চেষ্টা করছেন। তিনি যেন একাজ না করেন। বিজেপিকে ভোট দেওয়া মানেই দেশকে বিক্রি করা। বি জে পিকে ভোট দেওয়া মানেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা। বি জে পিকে ভোট দেওয়া মানেই জাতপাতের ভিত্তিতে মানুষকে বিভাজন করা। তাই বি জে পিকে একটাও ভোট দেবেন না। মন্ত্রী এর পাশপাশি রাজ্যের উন্নয়নের কথাও তুলে ধরেন। সি পি এম নিয়ে তিনি বলতে গিয়ে বলেন, সি পি এমকে বিশ্বাস করা মানেই মানুষের দুর্ভোগকে ডেকে আনা। মানুষের কঠিন পরিস্থিতিকে ফিরিয়ে আনা।

No comments:
Post a Comment