পৌলমীর দেখা না পেয়ে ফিরে গেলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।
বাংলার রাজনৈতিক পরিবেশে বোমায় আঘাতে বাম হাত হারানো ছোট্ট পৌলমী কে দেখতে বৃহস্পতিবার দুপুরে হাড়োয়া তে আসেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।
দিনটি ছিলো পঞ্চায়েত নির্বাচনের প্রায় একমাস আগে ২০ শে এপ্রিল। রাজনৈতিক প্রতিহিংসার ফলে উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া থানার গোপালপুরে সকালে দাদুর সাথে ফুল তুলতে গিয়ে একটা বলের মতো কিছু দেখতে পেয়ে কৌতুহল ধরে রাখতে পারেনি পৌলমী। ফলত সেটি হাতে তুলে নেয় তৃতীয় শ্রেণীর ছাত্রী পৌলমী হালদার। কিন্তু সেটা আসলে ছিলো বোমা। হাতে তুলতেই ঘটে যায় বিপত্তি ।বোমার আঘাতে বাম হাত উড়ে যায় এই শিশুটির । কলকাতার আর জি কর হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ চিকিৎসার পর প্রাণ ফিরে পেলেও হাত টি হারায় এই পৌলমী। এই পৌলমী কে এরপর শুরু হয় রাজনৈতিক তরজা। বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ হাড়োয়ার গোপালপুরে এই শিশু টি দেখতে আসেন ত্রিপুরায় রাজ্যপাল তথাগত রায়। পৌলমী কে দেখতে না পেয়ে তার অসুস্থ বাবা ও জ্যাঠার হাতে তার তহবিল থেকে বেশ কিছু টাকাও দেওয়া হয় ।
পৌলমীর মা দিপালী হালদার বলেন রাজ্যাপাল আজকে আপনাদের বাড়িতে আসবেন আমাদেরকে জানানো হয়নি অমি আমার মেয়েকে নিয়ে কলকাতায় ডাক্তার দেখাতে গিয়েছিলাম এই সরকারের উপর আস্তা আছে কয়েক দিনের মধ্যে পৌলমীর কৃত্রিম হাত আসবে ।পাশাপাশি হাড়োয়া তৃণমূল নেতা খালেক মোল্লা ও জেলা পরিসদের জয়ী প্রার্থী সঞ্জয় বিশ্বাস বলেন আমরা সরকারের নির্দেশে সব রকমের সাহায্য করছি।


No comments:
Post a Comment