কলকাতা, ৫ মে : সিন্ডিকেটের দখল নিয়ে দুই দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বালিগঞ্জের পেয়ারা বাগান এলাকা। এই ঘটনায় মোট চারজন আহত হয়েছেন। পাশাপাশি কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় সিন্ডিকেটের দখল নিয়ে দুই দলের মধ্যে প্রায়ই ঝামেলা হয়। অভিযোগ, গতরাতে একটি দলের জগ্গু, লাড্ডু, কেশবসহ মোট ৩০ থেকে ৪০ জন প্রথমে হামলা চালায়। এলাকায় শুরু হয় ইটবৃষ্টি, কাঁচের বোতলও ছোড়া হয়। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে জগ্গু, লাড্ডু, কেশবরা। তাদের পালটা অভিযোগ, অন্য দলের দিলীপ, গৌতম তাদের লোকজন নিয়ে প্রথমে হামলা চালিয়েছে। স্থানীয়রা জানান, এলাকায় সিন্ডিকেটের দখল সহ একাধিক কারণে দুই দলের মধ্যে এই ঝামেলা।
এই ঘটনায় আহত হয়েছেন রিঙ্কি পুরকায়স্থ নামে এক মহিলা সহ তিনজন। বালিগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।
সুত্রঃ ইনাডু

No comments:
Post a Comment