ভোটে দাঁড়ানোর শিক্ষা হয়ে গেছে। আর না বাবা। এমনই অবস্থা ভোটে দাঁড়ানো এর প্রার্থীর।রাত থেকেই থমথমে হয়ে রয়েছে বালুরঘাট কলেজ চত্বর।শুক্রবার সকালেও কার্যত একই ছবি দেখতে পাওয়া গেল। স্থানীয় দোকানপাট বেশিরভাগই বন্ধ। নতুন করে কোনও ঝামেলা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার গণনাকেন্দ্র দখল করে ফেলে একদল দুষ্কৃতী। বিরোধী প্রার্থী থেকে এজেন্ট প্রত্যেকেই ঘর থেকে বেরিয়ে যান। কেউ কাঁদতে কাঁদতে আবার বলেন, “এবারই শেষ, আর ভোটে দাঁড়াব না।” বালুরঘাট কলেজ চত্বরে ধুন্ধুমার বেধে যায়। মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায় গোটা এলাকা।
খবর পেয়ে ঘটনাস্থানে আসে বিশাল পুলিশবাহিনী। আসেন পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস নন্দী, আইসি সঞ্জয় ঘোষ। আসে কমব্যাট ফোর্সও। তাতেও সমস্যার সমাধান হয়নি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিষয়টির উপর হস্তক্ষেপ করে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে আরও পুলিশ ঘটনাস্থানে পৌঁছয়। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।

No comments:
Post a Comment