ভোট শেষ হওয়ার পর থেকেই উত্তপ্ত দক্ষিন ২৪পরগনার বিভিন্ন এলাকা । মঙ্গলবার সকাল থেকে বাসন্তী , ক্যানিং , কুলতলি , জয়নগর ও মগরাহাট সহ বিভিন্ন এলাকায় শাসক দল ও বিরোধী দলের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় গন্ডগোল হয় । কোথাও বোমা , কোথাও গুলির লড়াই চলে আহত হয় বেশ কয়েক জন ।
মঙ্গলবার বেলা বাড়ার সাথে সাথে উত্তপ্ত হতে থাকে মগরাহাট থানার যুগদিয়া গ্রাম । এই গ্রামের সিপিএম ও কংগ্রেস দলের কর্মী সমর্থকদের অভিযোগ এদিন দুপুরে হঠাৎই তৃনমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী বোমা গুলি নিয়ে তাদের উপর চড়াও হয় । এই ঘটনায় প্রায় ৮জন জখম হয় ৪জনকে পদ্মের হাট গ্রামীন হাসপাতালে নিয়ে এলে একজনের অবস্তা আশংকা জনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ।, এবং বাকি ৪জনকে মগরাহাট ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এদিকে এই ঘটানোর খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছলে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাংচুর করতে থাকে এবং পুলিশকে লক্ষ করে বোমা ছুড়তে থাকে । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনা স্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী । এলাকায় ব্যাপক উত্তেজনা ।ওপর দিকে স্থানীয় তৃনমূল নেতৃত্ব তাদের বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

No comments:
Post a Comment