পেন থেকে পিন স্কেল থেকে সূচ চুঁচুড়ায় হুগলি জেলার সদর দফতরে এখন তা গোছাতেই ব্যস্ত সরকারি কর্মীরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ব্যবহৃত লক্ষ লক্ষ সরঞ্জাম চলে এসেছে চুঁচুড়ায় জেলাশাসক দফতরে। সেখান থেকেই সমস্ত সরঞ্জামের বাক্স ভাগ হয়ে চলে যাচ্ছে ব্লকে ব্লকে। প্রতিদিনই বিভিন্ন সরঞ্জাম আসছে জেলাশাসক দফতরে।
আর ঘাট লাগানো সেই সমস্ত সরঞ্জামের স্তূপ থেকে নির্দিষ্ট পরিমাণে বিভিন্ন ব্লকে প্রতিদিনই তা পাঠানো হচ্ছে। জেলাশাসক দপ্তরের রিক্রিয়েশন ক্লাবে এখন এটাই রোজনামচা। নির্বাচনে ব্যবহৃত পেন, কালি, স্ট্যাম্প, পিন সহ বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যবহৃত যাবতীয় সরঞ্জাম এখন থেকেই নির্দিষ্ট জায়গায় পৌঁছনোর ব্যবস্থা করা হচ্ছে। সেই মতো ব্লক ভিত্তিক হিসেবে তা ভাগ করে বিভিন্ন ব্লকে পাঠানোর পর সেখান থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে সেগুলি পৌঁছে যাবে।


No comments:
Post a Comment