একনজরে পূর্ব মেদিনীপুর জেলার ভোট চিত্র - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 May 2018

একনজরে পূর্ব মেদিনীপুর জেলার ভোট চিত্র



চাঁদনী, পূর্ব মেদিনীপুরঃ সোমবার আসন্ন পঞ্চায়েত নির্বাচন।রবিবার সকাল থেকেই বিভিন্ন বুথে বুথে পাঠানো হচ্ছে নিরাপত্তারক্ষীদের।ভোটে এবার অশান্তি রুখতে অন্যান্য জেলার সাথে সাথে পূর্ব মেদিনীপুর জেলাও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।


পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে খবর,সোমবার জেলায় থাকছেন ৬২৮ জন পুলিশ অফিসার,বন্দুকধারী পুলিশ থাকছেন ৪৪৫৮ জন এবং ৪৬৪৪জন থাকছেন পুলিশ কনস্টেবল।এবারের ভোটে সিভিক পুলিশদেরও বাদ রাখা হচ্ছেনা।নিরাপত্তার দিকে চোখ রেখে এবার পূর্ব মেদিনীপুর জেলায় মোতায়েন করা হয়েছে ৫৩৭৭জন সিভিক পুলিশ।জেলায় এবার মোটভোটারের সংখ্যা ৩৩লক্ষ ৩২হাজার ৫৫জন।যাদের ভোট নেওয়ার জন্য থাকছে ৩৮০১ টি বুথ।জেলায় ভোট নিতে আসছেন প্রায় ১৯২২৩ জন কর্মী।৩৮০১ টি বুথের মধ্যে ১৮৪ টি বুথে ভোট হচ্ছেনা।আর বাকি ভোট উৎসব দেখতে বেরোবে ১ লক্ষ ৬৫ হাজার ২৩২ জন।জেলায় এবার গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি,জেলা পরিষদে মোট আসন সংখ্যা যথাক্রমে ৭৭৭২,১৭৮১,২৫৫টি।যাদের মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয়ি হয়েছেন যথাক্রমে ৭৮৬,১৪৭,৭টি আসনে।

No comments:

Post a Comment

Post Top Ad