স্ত্রীর পরকীয়াই খুন নয়ত স্বামী? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 28 May 2018

স্ত্রীর পরকীয়াই খুন নয়ত স্বামী?




চাঁদনী, নন্দকুমার: রবিবার সন্ধ‍্যে পর থেকে বাড়ি থেকে নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হল এক ব্যাক্তির মৃত দেহ।ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানার অন্তর্গত তালাপেনিয়ায়।পরিবারের প্রাথমিক অনুমান  ওই ব‍্যাক্তিকে কেউ বা কারা খুন করেছে।সোমবার সকালে স্হানীয় রাজনগর হাইস্কুলের পাশে ওই ব‍্যাক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্হানীয় এলাকাবাসীরা।এরপর তারা ওই ব‍্যাক্তির বাড়িতে খবর দেয়।ঘটনায় তখনই ছুটে আসেন মৃত ওই পরিবারের লোকজনেরা।এরপর তারা নন্দকুমার থানায় খবর দিলে  পুলিশ এসে ওই ব‍্যাক্তির মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তি হলেন গোবর্ধন সামন্ত(৩৮)। বাড়ি তালাপেনিয়া এলাকাতেই।রবিবার সন্ধ্যের পর থেকে তিনি নিখোঁজ হয়ে যান।এরপর সোমবার সকালে বাড়ি থেকে কিছু দূরে স্হানীয় রাজনগর হাইস্কুলের পাশে দেহটি দেখতে পায় এলাকাবাসীরা।এরপরই ওই এলাকায় ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

গোবর্ধন পেশায় একজন রাজমিস্ত্রীর হেল্পার। বাড়িতে এক ছেলে ও মেয়েকে নিয়ে থাকত স্ত্রী। গোবর্ধন কাজের জন্য সকাল থেকে বেরিয়ে যেতো সন্ধ্যায় বাড়ি ফিরত। স্থানীয়দের একাংশ জানিয়েছে স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। সেই কারনেই চক্রান্ত করে খুন করা হয়েছে বলে মনে করছে স্থানিয় বাসিন্দারা।

মৃত দেহ উদ্ধারের পর পুলিশ তমলুক জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। নন্দকুমার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্ত্রীকে আটক করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad