টেম্পো খাদে মৃত ২ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 May 2018

টেম্পো খাদে মৃত ২



নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পো খাদে পড়ে মৃত্যু হয় দু’জনের। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার রাত এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে চোপড়া থানার নন্দনপুর এলাকায়। গতরাতে চোপড়া থেকে দাশপাড়া যাচ্ছিল টেম্পোটি। নন্দনপুরের কাছে টেম্পোটি উলটে রাস্তার পাশের খাদে পড়ে যায়। সেখানেই মৃত্যু হয় চালকের। মৃতের নাম পিন্টু দাস। আহত দু’জনের মধ্য একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। কিন্তু যাওয়ার পথে মৃত্যু হয় পরেশ সিংহ নামে আরও একজনের। অপরজনের চিকিৎসা চলছে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে।
দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় আসে পুলিশ এবং দমকল। স্থানীয়দের সহযোগিতায় আহতদের পাশাপাশি গাড়িতে আটকে থাকা চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। টেম্পোটিকে চোপড়া থানায় নিয়ে আসা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad