বিজেপি প্রার্থী ও কর্মীদের বাড়িতে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হাওড়ার উদয়নারায়ণপুরের নরনারায়ণচকের ঘটনা। তৃণমূল অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছে। উদয়নারায়ণপুরে মুনশুকা ও কানুপাট গ্রাম পঞ্চায়েতের ১৩০ নম্বর বুথের বিজেপি প্রার্থী হেমন্ত ছড়ি। তিনি বলেন, গতকাল নরনারায়ণপুরে এলাকায় তাঁর সমর্থনে মিছিল হয়। এরপর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ, লাঠি, ছুরি, বোমা নিয়ে চড়াও হয়। তাঁর বাড়ি এবং চার-পাঁচটি বাড়িতে ভাঙচুর চালায়। বোমাবাজিও করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থানে আসে উদয়নারায়ণপুর থানার পুলিশ।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। তিনি বলেন, "এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। ওই এলাকায় বিজেপি আছে বলে আমার জানা নেই। স্থানীয় পোল্লে পাড়া ও ছড়ি পাড়ার মধ্যে রাস্তা তৈরি নিয়ে বচসার জেরে এই ঘটনা।"
সূত্রঃ ইনাডু

No comments:
Post a Comment