এবার গর্ভ ভাড়া দেবেন ঐশ্বর্য!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 31 May 2018

এবার গর্ভ ভাড়া দেবেন ঐশ্বর্য!!



বলিউডে এর আগে সারোগেটের মাধ্যমে সন্তান নিয়েছিলেন বলিউডে কিং খান শাহরুখ খান ও কারণ জোহর। এরই ধারাবাহিকতায় এবার সারোগেটে মা হচ্ছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন। অর্থাৎ অমিতাভের পুত্রবধু ‘গর্ভ ভাড়া’ দিয়ে সন্তানের জন্ম দেবেন।
তবে অবাক হওয়ার কিছুই নাই। এটি বাস্তবে নয়, সিনেমায় ‘সারোগেট মা’ হচ্ছেন তিনি।

বলিউড সূত্রের খবর, আগামী ছবি ‘জেসমিন’-এ একজন সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া। সিনেমাটিতে ভারতে ‘গর্ভ ভাড়া’ দেওয়া একাধিক মায়েদের জীবনের গল্প তুলে ধরা হবে। আর এ সব মায়েরা কিভাবে অর্থের জন্য প্রথমে গর্ভ ভাড়া দেন। তারপর নয় মাস গর্ভে রাখার পরও নিজ সন্তানকে অন্যের হাতে তুলে দেন, সেই গল্পই এই সিনেমায় তুলে ধরা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad