বাচ্চার নাম খুঁজছেন আলিয়া! ডাল মে কুচ ক্যালা হে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 May 2018

বাচ্চার নাম খুঁজছেন আলিয়া! ডাল মে কুচ ক্যালা হে



বলিউডে নতুন প্রজন্মের সবচেয়ে হিট এবং জনপ্রিয় নায়িকা তিনি। একটা করে ছবিতে অভিনয় করছেন, আর সাফল্যের ফুলঝুড়ি ঝরাচ্ছেন। ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে প্রতিনিয়ত। ইন্ডাস্ট্রিতে অমিতাভ শুরু করে শাহরুখ-সলমনরাও তার ফ্যান। তিনি মিষ্টি আলিয়া ভাট।

সম্প্রতি মুক্তি পেয়েছে মেঘনা গুলজার পরিচালিত ‘রাজি’ সিনেমাটি। আর এখানেও আলিয়ার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। সেই আলিয়া হঠাৎ করেই আলোচনায় এলেন মজার এক কারণে। সেটি হলো, শিশুর নাম ভাবতে শুরু করেছেন তিনি। নিজেই জানিয়েছেন এ কথা।


কিন্তু কেন? এ নিয়েই বি টাউনে শুরু হয়েছে জোর গুঞ্জন। তবে কী লুকিয়ে বিয়ে করেছিলেন আলিয়া, আর এখন মা হতে চলেছেন? এমনি আরও অনেক শোরগোল বলিউডে। কিন্তু নায়িকা তা খোলসা করছেন না। বরং জানিয়েছেন, শিশুদের নাম ভাবার কাজটা একদম অন্যরকম। তিনি এর আগে এই বিষয়টা নাকি ভেবেই দেখেননি!



আলিয়া আরও জানিয়েছেন, তাকে বাড়িতে কখনও ছোট বলে মনে করা হয়নি। ছোটদের মতো ব্যবহার নয়, বরং সব সময়ই পরিণত মনস্কের মতো ব্যবহার করেছেন আত্মীয়রা। নিজের নাম নিয়েও নাকি অনেক মতামত রয়েছে তার।

কিন্তু নতুন করে শিশুর নাম রাখার ভাবনাটা তার মাথায় কেন এলো সেটি এখনো পরিষ্কার নয়। দেখাই যাক, শেষ পর্যন্ত এ নিয়ে আলিয়া মুখ খুলেন কী না।

No comments:

Post a Comment

Post Top Ad