মৃন্ময় নস্করঃ জেলে বসেই নিজের আসন ধরে রাখালেন ভাঙড়ের ডাকসাইটে নেতা আরাবুল ইসলাম। তাঁর ছেলেও জয়ী হয়েছেন। মন্ত্রীপুত্র মোস্তাক আহমেদও জেলা পরিষদ আসন থেকে জয়ী হয়েছেন। অন্যদিকে, জমি কমিটিও তাদের জয় ছিনিয়ে এনেছে। তাদের সমর্থিত নির্দল প্রার্থীরা ৫ আসেন জয়ী হয়েছেন। এদিন কঠোর নিরাপত্তার মধ্যে ভাঙড়ের কাঁঠালিয়া স্কুলে ভোট গননার কাজ শুরু হয়। সকাল থেকেই ভোট গননা কেন্দ্রের সামনে বিপুল কর্মী সমর্থকরা ভীড় জমান। বেলা বাড়তেই ভোটের ফল ঘোষনা শুরু হয়ে যায়। ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির ১৭ নম্বর আসনের প্রার্থী ছিলেন আরাবুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জমি রক্ষা কমিটির নির্দল প্রার্থী সরিফুল ইসলাম। আরাবুল তাকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হয়েছেন। ভোটের ব্যবধান প্রায় ২২৭০ ভোট। তাঁর ছেলে হাকিমূল ইসলামও জিতে যান। জমি কমটি সমর্থিত নির্দল প্রার্থীকে হাকিমূল ১২৮৭ ভোটে হারিয়ে দেন। এবার ভোটের দিন ভাঙড় ছিল আরাবুলহীন। তাঁর অনুগামীরা অভিবাবকহীনের মতোই ভোটে ঘুরেছেন। কিন্তু এদিন ভোটের ফলাফল বের হতেই তাঁরা আনন্দ উল্লাসে ফেটে পড়েন। মূলতঃ পোলের হাট ২ গ্রাম পঞ্চায়েতের মোট ১৬ টি আসনের মধ্যে এদিন ৮ টি আসনের গননা হয়েছে। তার মধ্যে ৩ টি আসন পেয়েছে তৃণমূল। বাকি ৫ টি আসন পায় জমি কমিটির নির্দল প্রার্থীরা। যদিও এই পঞ্চায়েতের ৮ টি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় জিতে ছিল তৃণমূল। ফলে পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত আবারও তৃণমূলের দখলেই থাকলো। অন্যদিকে মন্ত্রীপুত্র মোস্তাক আহমেদ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সি পি এমের মানসি ঘোষকে ৪৪ হাজারের বেশি ভোটে পরাজিত করেন। মোস্তাক বলেন, এই জয় মা মাটি মানুষের জয়। তাঁরাই দুহাত তুলে আশীর্বাদ করেছেন। তাই এই জয় নেত্রীকে উৎসর্গ করলাম। আরাবুল পুত্র হাকিমূল বলেন, এই জয়ের জন্য ভাঙড়ের মানুষকে কুর্নিশ জানাই। তাঁর অভিযোগ, মাওরা ভাঙড়ে কয়েকটি বুথে রিগিং ও ছাপ্পা মেরে সেই সব বুথ দখল করেছে। তার মুখ্য মন্ত্রীর কাছে আর্জি আরাবুল ইসলাম নির্দোষ সঠিক তদন্ত করে দোষীদের সাজা দিন।

No comments:
Post a Comment