দুর্ঘটনায় মৃত মহিলা! ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 May 2018

দুর্ঘটনায় মৃত মহিলা! ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ



আসানসোলঃপথ দূর্ঘটনার জেরে মৃতা  পথচারীর পরিবারের ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ৷ঘটনাটি আসানসোল পুরসভার অন্তর্গত হীরাপুর থান এলাকার রিভারসাইড রোডের হস্টেল মোড়ে ঘটে৷বুধবার সকালে হোস্টেল মোড় সংলগ্ন এলাকায় ছায়া মালি ও রাধি মালাকার বাস ধরার জন্যে দাঁড়িয়ে থাকে৷সেই সময় অরুণ কুমার নামের একজন আই এস পি আধিকারিক তার চলন্ত গাড়ি নিয়ে তাদের ধাক্কা মারে৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷স্থানিয়রা ওই দুই গুরুতর আহত মহিলাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে৷সেখানে ছায়া মালিকে মৃত ঘোষণা  করা হয়৷

রাধি মালি গুরুতর আহত হওয়ায় বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷এই খবরে স্থানিয় ও মৃতের পরিবার ক্ষতিপুরণের দাবিতে পথ অবরোধে সামিল হয়৷প্রায় ঘন্টা তিনেক পথ অবরোধ চলার পর হীরাপুর থানার পুলিশের মধ্যস্ততায় ক্ষতিপুরণের আশ্বাস পেলে পথ অবরোধ উঠে যায়৷পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে৷

No comments:

Post a Comment

Post Top Ad