দুই ট্রেকারের রেষারেষিতে বলি শিশু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 May 2018

দুই ট্রেকারের রেষারেষিতে বলি শিশু



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: দুই ট্রেকারের রেষারেষিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক শিশুকে ধাক্কা মেরে চলে যায় একটি ট্রেকার।ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুর। শিশুটির নাম আসিফা খাতুন (৬)। ঘটনাটি ঘটে মথুরাপুর থানা এলাকার কৃষ্ণ চন্দ্র পুর অন্ধমনি মোড়ের কাছে। আসিফাকে নিয়ে তার ঠাকুর মা ডাক্তার খানায় যাওয়ার জন্য রাস্তার ধারে দাঁড়িয়েছিলো।  গাড়ি আসার অপেক্ষায়। সেই সময় দুটি ট্রেকার নিজেদের মধ্যে রেষারেষি করার সময়। ধাক্কা মারে শিশুটিকে তাকে নিয়ে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। এরপর এলাকায় মানুষজন এসে রাস্তা অবরোধ করে এবং উতৃতেজনা ছড়ায়। ঘটনা স্থলে পুলিশ বাহিনী আসে।

ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অব‌রোধ চল‌ছে । চলে পু‌লি‌শের সাম‌নে ভাঙচুর। পরে  মথুরাপুর  পু‌লি‌শের অাশ্বা‌সে অব‌শে‌ষে উঠ‌লো অব‌রোধ । প্রায় তিন ঘন্টা পর অব‌রোধ ও‌ঠে ।ঘাতক গা‌ড়ি‌টি অাটক হ‌লেও পলাতক চালক । অপর গা‌ড়ির খোঁজ শুরু ক‌রে‌ছে পু‌লিশ ।ঘটনার তদন্ত শুরু ক‌রে‌ছে পু‌লিশ।

No comments:

Post a Comment

Post Top Ad