৭টি আসন দখল গেরুয়ার! বিজয় মিছিল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 May 2018

৭টি আসন দখল গেরুয়ার! বিজয় মিছিল



আসানসোল: বারাবণি বিধানসভা অন্তর্গত সালানপুর ও বারাবণি ব্লকে তৃণমূলের  ঝড়েও ৭টি আসন দখল করতে পারায় খুশির হাওয়া বইতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে৷বারাবণি ব্লকে গ্রাম সভা আসনে বিজেপি পায় তিনটি  আসন,অন্যদিকে সালানপুর ব্লকে পদ্ম ফোটে চারটি গ্রাম সভা আসনে৷

সমিতি বা জেলা পরিষদ দখল করতে না পারলেও গেরুয়া আবিরে মেতে ওঠে কর্মী সমর্থকেরা৷স্থানীয় অঞ্চলে বিজয় মিছিলও বার করে৷বারাবণির নুনি গ্রাম সভায় জয়ী বিজেপি প্রার্থী সুচন্দ্রা রায় বলেন,বারাবণিতে তৃণমূলের পতনের বীজ বপন হল৷আগামী দিনে দল আরো বড় সাফল্য পাবে৷

No comments:

Post a Comment

Post Top Ad