ভোট কড়া নিরাপত্তায় না হলেও! গণনা চলছে কড়া পাহারায় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 May 2018

ভোট কড়া নিরাপত্তায় না হলেও! গণনা চলছে কড়া পাহারায়

 জয়ন্ত সাহা , আসানসোল : আসানসোল সাব ডিভিশনের চারটি ব্লকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হল ভোট গণনার কাজ৷গণনা কেন্দ্রে সকাল থেকে ইলেকশন এজেন্ট ও কাউন্টিং এজেন্টদের উপযুক্ত পরিচয় পত্র দেখিয়ে ভিতরে প্রবেশের লম্বা লাইন চোখে পড়েছে৷
রানিগঞ্জ ব্লকের রানিগঞ্জ গার্লস কলেজে,জামুড়িয়া ব্লকের বাহাদুরপুর স্কুলে,বারাবণি ব্লকের কেলেজোড়া স্কুলে,সালানপুর ব্লকের আছড়া স্কুলে ভোট গণনার কাজ শুরু৷নিরাপত্তার স্বার্থে গণনা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা  হয়েছে৷

No comments:

Post a Comment

Post Top Ad