এটিএম লুঠ! সিসিটিভি ভাঙ্গা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 May 2018

এটিএম লুঠ! সিসিটিভি ভাঙ্গা



স্নেহা চক্রবর্তী, বীরভূম: এটিএম ভেঙ্গে টাকা লুঠের চেষ্টা । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে বীরভূমের সিউরি জেলা হাসপাতাল চত্বরে । ঘটনার তদন্তে সিউরি থানার পুলিস । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল চত্বরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম আছে । সেই এটিএমে বুধবার সকালে একজন চিকিৎসক টাকা তুলতে ঢোকেন । তার নজরে আসে এটিএমটি ভাঙ্গা অবস্থায়। পাশাপাশি প্রমান লোপাটের জন্য  ওই এটিএমের মধ্যে থাকা  সিসি ক্যামেরা ভাঙ্গা হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে  আসেন  সিউরি থানার পুলিশ।স্থানীয় মানুষের অভিযোগ,  হাসপাতালে নিরাপত্তা কর্মী থাকা সত্বেও কি ভাবে এটিএম ভাঙ্গলো দুষ্কৃতিরা। পাশাপাশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে হাসপাতালে আসা রোগীর পরিবার ।

No comments:

Post a Comment

Post Top Ad