অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর শাসকদলের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 May 2018

অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর শাসকদলের!



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: এক নির্দল মহিলা প্রার্থীকে মারধর ও তার বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। মহিলা ছয় মাসের অন্তস্বত্বা হওয়ায় ঘটনা ঘিরে চাঞ্চল‍্য তৈরী হয়েছে পুরো এলাকায়। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার  ভগবানপুর থানা এলাকার মহম্মদপুর গ্রামের।

ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সমিতির নির্দল প্রার্থী মধুমিতা সামন্ত ওঝা। বাড়ি মহম্মদপুর এলাকার উত্তরবাড় গ্রামে। মঙ্গলবার গভীর রাতে মধুমিতা সামন্ত ওঝার বাড়িতে হাজির হন সদ‍্য প্রয়াত তৃণমূল নেতা নান্টু প্রধানের ভাই পিন্টু প্রধান ও তার দলবল। প্রার্থী হওয়ার অপরাধে বাড়িতে হামলা চালায় তারা। ভাঙচুর চালায়। মারধর করা হয়  মধুমিতা সামন্ত ওঝার  ভাসুর ও বৃদ্ধ শ্বশুরকে। বাধা দিতে এলে মারধর করা হয় ছয় মাসের অন্তস্বত্বা মধুমিতাকেও। এমনকি তাকে মেরে মাটিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

No comments:

Post a Comment

Post Top Ad