স্বামীর জন্য ছোট হলেন ঐশ্বরিয়া ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 May 2018

স্বামীর জন্য ছোট হলেন ঐশ্বরিয়া !



সাধারণত সংসারে স্ত্রী কিংবা স্বামী নিজেদের অনেক গোপন খবর বাইরের মানুষ থেকে আড়াল করার চেষ্টা করেন। তবে সে পথে হাঁটলেন না বলিউড তারকা অভিষেক বচ্চন। স্ত্রীর রান্না যে ভালো না সেই খবর প্রকাশ করে বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রায়কে 'ছোট' করলেন জুনিয়র বচ্চন।
ভারতীয় গণমাধ্যমে খবর, সম্প্রতি ঐশ্বরিয়া একধরনের স্যালাদ তৈরি করেন। সেই স্যালাদে ছিল ব্রোকোলি, টমেটো এবং আরও অনেক কিছু। স্যালাদের নাম কুইনোয়া স্যালাদ। কিন্তু সেই খাবার খেয়ে অভিষেক যে মোটেই খুশি নন, তা তার টুইটার প্রতিক্রিয়া থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে। জুনিয়র বচ্চনের প্রশ্ন ব্রোকোলির মতো একটা সবজি কেন উৎপাদন করে মানুষ। তারপর তার প্রশ্ন ব্রোকোলি কেউ কেন খাবে, কেন পছ্ন্দ করবে?
এই পোস্টটি করার কিছুক্ষণের মধ্যে ফের টুইটারে আসেন অভিষেক। তার ধারণা, অ্যাশ টুইটারে না থাকলেও বোধহয় তার শেষ টুইটটি দেখেছেন। তবে শুধু ঐশ্বরিয়া নন, এমন টুইট দেখে বলিউড সুন্দরীর রান্না নিয়ে প্রতিক্রিয়ায় নেটিজেনরাও ভালই ঠাট্টা-তামাশা করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad