আসলি রাজ: অভিষেক-রানীর প্রেম ব্রেক আপের কারণ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 May 2018

আসলি রাজ: অভিষেক-রানীর প্রেম ব্রেক আপের কারণ?



অনেকেই মনে করেছিলেন অমিতাভ বচ্চনের সঙ্গে যেমন বাঙালি মেয়ে জয়া বচ্চনের বিয়ে হয়েছে, তামনই অমিতাভের ছেলে অভিষেকের সঙ্গেও বিয়ে হতে পারে, অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের। একসময়ে তাঁদের নিয়ে অনেক কিছু রটেছিল বলিউডে।

অভিষেক রানির বন্ধুত্বকে এক সময়ে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই প্রেমের 'সম্পর্ক'এর তকমা দিয়েছিলেন। তবে কানাঘুষো শোনা যায়, এই সম্পর্কে খুশি ছিলেননা অভিষেকের মা জয়া বচ্চন। অনেকেই মনে করেন সম্পর্কের মধ্যে ঢুকে পড়েছিলেন ঐশ্বর্য। অনেক বছর আগের সেই সমস্ত কথা নিয়ে এবার মুখ খুললেন রানি মুখোপাধ্যায়। কার সম্পর্কে কী বললেন জেনে নেওয়া যাক।

অভিষেক বচ্চন সম্পর্কে

অভিষেক ও রানির সম্পর্কে চিড় ধরার কারণ নিয়ে জানতে চাওয়া হলে রানি জানান, " অভিষেকই এবিষয়ে বলেত পারবেন ভালো। যদি কেউ কাউকে নিজের বিয়েতে আমন্ত্রণ না করেন , তাহলে বোঝাই যায় দুজনের সম্পর্কটা কেমন। সেক্ষেত্রে আমরা বোধ হয় শুধুই ফিল্মের সেট-এর সহ অভিনেতা অভিনেত্রীই ছিলাম।"

অভিষেকের সঙ্গে বন্ধুত্বের বিষয়ে

এই বিষয়ে রানি সোজাসাপ্টা জানান, "এটা স্পষ্ট যে আমরা সহ অভিনেতা -অভিনেত্রীই শুধুমাত্র, কোনও বন্ধু নই। এমন অনেক কিছু জিনিসই আমাদের মধ্যে হয়েছে, যেটা হয়তো ঠিক হয়নি। অভিষেক এখন অনেক বছরের বিবাহিত জীবন কাটাচ্ছে। আমার কাছে, এখন ওর সাথে কাজ করার সময়ের ভালো স্মৃতিগুলোই রয়ে গিয়েছে।"

রানি-ঐশ্বর্য সমীকরণ

রানি ঐশ্বর্য দুজনেই এখন 'মা' হয়ে গিয়েছেন। একসময়ে বলিউডে রানির অন্যতম প্রতিযোগী ছিলেন ঐশ্বর্য। তাঁদের মধ্যে এখনও 'হাই'- 'হ্যালোর' সম্পর্ক রয়েছে বলে জানান রানি। তবে ব্যাস ওই টুকুই।

রানি-ঐশ্বর্যর সম্পর্কের ইতিহাস

শাহরুখ খান অভিনীত 'চলতে চলতে' ছবিতে ঐশ্বর্যকে নেওয়ার কথা ছিল প্রথমে। কিন্তু পরে তাঁর জায়গায় রানি মুখোপাধ্যায়কে ছবিতে নেওয়ায়, দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়।

ঐশ্বর্য সম্পর্কে রানি

ঐশ্বর্য রাই সম্পর্কে রানি মুখোপাধ্যায় জানান, " ঐশ্বর্য আমাদের সময়ের অসামান্য অভিনেত্রী।" পাশাপাশি তিনি বলেন," আমি ছাড়া সে সময়ে ছিলেন প্রীতি জিন্টা ও ঐশ্বর্য রাই। আমি সবচেয়ে বেশি ছবি করেছি প্রীতির সঙ্গে। আমার আর প্রীতির বন্ধুত্বে মিডিয়া চিড় ধরাবার চেষ্টা করলেও তা কাজে দেয়নি। আমাদের পরের দিকে এসেছে করিনাও।"


ভক্তদের ইচ্ছে ছিল রানি-অভিষেকের বিয়ে হোক !

ভারতীয় চলচ্চিত্র প্রেমীদের অনেকেই মনে করেছিলেন যে রানি মুখোপাধ্যায় ও অভিষেক বচ্চনের বিয়ে হতে পারে। সেসময়ে ফিল্ম ম্যাগাজিন গুলোতে উঠে আসা একাধিক মশলাদার খবরে মজে যায় তাঁদের ভক্তকূল ।যদিও বাস্তবে তা হয়নি।

No comments:

Post a Comment

Post Top Ad