বাহুবলীকে প্রেম করেন দেবসেনা!? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 May 2018

বাহুবলীকে প্রেম করেন দেবসেনা!?



বাহুবলি ব্লকবাস্টার হিট হওয়ার পর প্রভাসের জনপ্রিয়তা যে কোন পর্যায়ে পৌঁছেছে তা নিয়ে আর নতুন করে না বললেও হবে। বাহুবলি করার পর নাকি ৬০০০  বিয়ের প্রস্তাব এসেছিলেন প্রভাসের কাছে। আর প্রভাসের বিয়ের গুজব তো নিত্যদিনই শোনা যায়।

কখনও রাশি সিমেন্টের মালিকের নাতনি তো কখনও চিরঞ্জিবীর ভাইঝি। যদিও এখনও পর্যন্ত এসব খবরই গুজবে বলেই জানা গেছে। তবে যে যাই বলুক না কেন বাহুবলী প্রভাস ও দেবসেনা আনুশকার রসায়ন কিন্তু অল টাইম হিট। সে তাঁরা যতই নিজেদের শুধু ভালো বলে দাবি করুন না কেন।

এদিকে সম্প্রতি, আবুধাবিতে 'সাহো' শ্যুটিংয়ে বাইকে চড়া অবস্থায় প্রভাসের ছবি ভাইরাল হয়েছে। শোনা যাচ্ছে, বাহুবলী তারকা নাকি এই ছবির সমস্ত ভয়ঙ্কর স্টান্টই জীবনেরঝুঁকি নিয়ে নিজেই করছেন। তার জন্য কোনওরকম বডি ডাবল নিতে নারাজ প্রভাস।



'বলিউড লাইফ' সূত্রে জানা গেছে, প্রভাসের এই সিদ্ধান্তের কথা শুনেই নাকি দুবাইতে 'সাহো'র শ্যুটিং স্পটে হাজির হয়েছিলেন আনুশকা শেঠি। বিশেষ বন্ধু প্রভাসকে তাঁর পরামর্শ, কোনওভাবেই তিনি যেন জীবনের ঝুঁকি নিয়ে স্টান্ট না করেন। প্রভাসের কোনও রকম ক্ষতি তিনি মানতে পারবেন না। আর প্রভাসের প্রতি আনুশকার এতটা সচেতনতার কথা দেখে যে কোনও কারোরই প্রভাস-আনুশকার মধ্যে বিশেষ রসায়নের গন্ধ পাওয়া স্বাভাবিক নয় কি?

প্রসঙ্গত, প্রভাস-আনুশকা জুটির ভক্তরা প্রায় সকলেই তাঁদেরকে ফের একসঙ্গে দেখতে চাইছেন। ফের কবে তাঁরা একসঙ্গে অভিনয় করেন এখন সেটাই দেখার। এদিকে দুবাইতে প্রভাসের সঙ্গে দেখা করে ফেরার পর আনুশকা কেদারনাথে বেড়াতে যাচ্ছেন। এমনটাই জানা গেছে।

সূত্র: কালের কন্ঠ

No comments:

Post a Comment

Post Top Ad