ভাঙড় জয় ঐতিহাসিক জয়! কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 19 May 2018

ভাঙড় জয় ঐতিহাসিক জয়! কেন?



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: ভাঙড়ে পাওয়ার গ্রিডের বিরুদ্ধে আন্দোলনকারী জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির প্রার্থীদের পাঁচটি গ্রাম পঞ্চায়েত আসনে বিপুল ভোটে জয় লাভ এই পর্যায়ে আন্দোলনের এক ঐতিহাসিক জয় হিসেবে চিহ্নিত হয়ে থাকলো। ভাঙড়-২ এর পোলের হাট ২ গ্রাম পঞ্চায়েতে 'জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি' ৮ আসনে প্রচুর লড়াই করে হাইকোর্টের হস্তক্ষেপে হোয়াটস্ আ্যপ এর মাধ্যমে প্রার্থী দিতে পেরেছিলেন। নির্বাচনী প্রচারে হাফিজুর রহমান মোল্লা খুন হন। বহু সাধারণ গ্রামবাসী আহত হন এবং সন্ত্রাসের শিকার হন।

নির্বাচনে ৫টি আসনে শান্তিপূর্ণ নির্বাচন হতে পারলেও বাকী ৩ আসনে দুষ্কৃতী, শাসকদল এবং পুলিশ প্রশাসনের যোগসাজশে বুথ দখল হয়। সাধারণ ভোটদাতা ভোট কেন্দ্রের চৌহদ্দির মধ্যে পৌঁছাতে পারেন নি।

তৎসত্ত্বেও যে ৫টি আসনে সাধারণ মানুষ ভোটদান করেছেন, সেই সব আসনে 'জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি'র মনোনীত প্রার্থীরা বিপুল সমর্থনে জয়যুক্ত হয়েছেন।
এই জয় আন্দোলনের  দাবীর প্রতি এলাকাবাসীর সমর্থন এবং আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে চলার বার্তা। এই জয় শুধুমাত্র আন্দোলনকারীদেরই নয়, এই জয় সেই সমস্ত মানুষদেরও যারা বিভিন্নভাবে এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন।


এই জয় আরও একবার প্রমাণ করলো যে ভাঙড়ের সাধারণ জনগণ  পাওয়ার গ্রিড প্রকল্পের বিরোধী এবং আমরা সি. পি. আই.(এম. এল.)রেড স্টার-এর পক্ষ থেকে এই  দাবি জানাচ্ছি যে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন "জনগণ না চাইলে পাওয়ার গ্রিড হবেনা" সেই মতো তিনি ভাঙড়ে পাওয়ার গ্রিড প্রকল্প বন্ধ করার ঘোষণা করেন। পাশাপাশি এই আন্দোলনে যুক্ত থাকার কারণে ধৃত সমস্ত আন্দোলনকারীর উপর থেকে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করার ও আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad