হলদিয়ায় বিজেপি প্রার্থী তৃণমূলে যোগদান! রয়েছেন শত্রুঘ্ন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 7 May 2018

হলদিয়ায় বিজেপি প্রার্থী তৃণমূলে যোগদান! রয়েছেন শত্রুঘ্ন




চাঁদনী, হলদিয়া: রাজ্যে শাসকদলের প্রধান বিরোধী শক্তি হিসাবে রয়েছে বিজেপি। আর সেই বিজেপির প্রার্থী শাসকদলের কাজে খুশি হয়ে বিজেপির প্রার্থী হয়েও শাসকদলে যোগাদান করে প্রচারে ঝড় তুলছেন তিনি। হলদিয়া উন্নয়ন ব্লকের  বাড়বাজিতপুর গ্রামের ৪৮ নম্বর বুথের বিজেপির প্রার্থী রাধাশ্যাম দাস তৃণমূল যোগদান করেন। তার হাতে দলিয় পতাকা তুলেদেন হলদিয়া উন্নয়ন ব্লক নির্বাচন কমিটির আহবায়ক  মানস দাস। এই বুথে লড়াই ছিল তৃণমূলের সাথে বিজেপির। তৃণমূলের প্রার্থী রয়েছেন শত্রুঘ্ন  মালাকার। 

তৃণমূলে যোগদান করে বিজেপি প্রার্থী রাধাশ্যামবাবু জানান, প্রথম থেকে বামেদের সাথে ছিলাম। কিন্তু সম্প্রতি বিজেপিতে যোগদান করেছিলেন। স্থানিয়রা বিজেপির প্রার্থী হিসাবে চেয়েছিল। তাই প্রার্থী হয়েছি। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজে খুশি হয়ে আমি তৃণমূলে যোগদান করেছি। তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন  মালাকারকে যাতে এলাকার মানুষ ভোট দেয় তার জন্য আমি এলাকায় লিফলেট  দিয়ে সকলকে জানিয়ে দিয়েছি। মনতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে এলাকায় এলাকায় ছড়িয়ে দিতে আমি তৃণমূলে সামিল হয়েছি।


তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন  মালাকার বলেন, ২০০৩ সাল থেকে টানা তৃণমূলের আসনে জয়লাভ করে এলাকায় উন্নয়ন করে চলেছি। এলাকার কিছু মানুষ রাধাশ্যামবাবুকে ভুল বুঝিয়ে প্রার্থী করেছেন। রাধাশ্যামবাবু তার ভুল বুঝতে পেরে তিনি আমাদের দলে যোদান করেছেন। তাকে সাথে নিয়ে আগামীদিন এলাকায় আরো উন্নয়ন করতে চাই।

হলদিয়া উন্নয়ন ব্লকে তৃণমূলের নির্বাচন  কমিটির আহবায়ক তথা জেলা প্রাথমিক শিক্ষাসেলের চেয়ারম্যান  মানস দাস বলেন, প্রার্থী নিজে তার ভুল বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিজেকে সামিল করার জন্য আমাদের দলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই মত তাকে আমরা আমাদের দলের একজন সৈনিক হিসাবে যোগদান করা হয়েছে।সকলকে সাথে নিয়ে আগামীদিন হলদিয়া উন্নয়ন ব্লক আরো উন্নয়ন ঘটবে।

No comments:

Post a Comment

Post Top Ad