বাংলা কি বাংলাদেশ হচ্ছে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 May 2018

বাংলা কি বাংলাদেশ হচ্ছে?



“ভোট যবেই হোক, আমরা প্রস্তুত। লড়ব। এবং জিতব।” আজ জলপাইগুড়িতে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে গিয়ে এই বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপবাবু বলেন, “মহামান্য আদালত বলেছে ১৪ তারিখ ভোট করা যেতে পারে। কিন্তু, সুরক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে। আরও বলেছে, ভোটকর্মীদের ক্ষতি হলে ক্ষতিপূরণ সরকারি অফিসারদের বেতন থেকে কেটে দিতে হবে। তাদের জমি-বাড়ি বিক্রি করে দিতে হবে এটাও বলা হয়েছে। আমরা, বিজেপি-র কার্যকর্তারা ১৪ তারিখ ভোট হবে জেনেই প্রস্তুতি শুরু করেছি। ১২ তারিখ শেষ প্রচার হবে। আলিপুরে শেষ প্রচার করব। যবে ভোট হোক আমরা লড়ব। এবং জিতব। সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব এটা সুনিশ্চিত করা যাতে সাধারণ মানুষ নিশ্চিন্তে নিজের ভোট দিতে পারে। আর যদি কোনও গন্ডগোল হয় তাহলে সাধারণ মানুষের সঙ্গে থেকে আমরা প্রতিরোধ করব। আপনারা চিন্তা করবেন না। পশ্চিমবঙ্গে যে অত্যাচার চলছে তার পরিবর্তন করার দরকার আছে।”

পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের জেতানোর আহ্বান জানিয়ে দিলীপবাবু বলেন, “পঞ্চায়েত হচ্ছে গ্রাম বাংলার উন্নয়নের মাধ্যম। কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা এখানে খরচ হয়। সেখানে ভালো ও যোগ্য লোকের দরকার আছে। অসৎ লোকজন বসে থাকলে কোনওদিন উন্নয়ন হবে না। এবার একটা সুযোগ এসেছে। আপনারা ঠিক লোককে জেতান। নাহলে আবার ৫ বছর পর সুযোগ পাবেন। জানি না তখন কি হবে ? বাংলা থাকবে না বাংলাদেশ হয়ে যাবে।”

পঞ্চায়েত নির্বাচনে একাধিক জায়গায় বিজেপি প্রার্থীদের সমর্থন করছে বামফ্রন্ট। এপ্রসঙ্গে দিলীপবাবু বলেন, “কোনও ফ্রন্টের সমর্থন চাই না। বিজেপি একাই পরিবর্তন করতে পারবে। অত্যাচার থেকে বাঁচার জন্য সাধারণ মানুষ অনেক জায়গায় এক হয়েছে। এটা বাস্তব। কেউ ঝান্ডা হাতে তুলেছে। কেউ তোলেনি। পরিবর্তন মানুষই আনবে।”

No comments:

Post a Comment

Post Top Ad