অসভ্যতামীতে মেতে ওঠা বলিউড তারকারা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 May 2018

অসভ্যতামীতে মেতে ওঠা বলিউড তারকারা



তারকাদের বরাবরই ভক্তদের আনন্দ দিতে দেখা যায়। কিন্তু তারকাদের আনন্দের খোড়াক কারা? এবার বলিউডের তারকারা নিজেদের নিয়েই হাসি তামাশায় মেতে উঠলেন। তবে তা কেবল হাসি তামাশা বললে কমই হবে। তারকারা সেদিন যেন একেবারে তাদের সীমা ভুলেই গিয়েছিলেন।

ভারতে এমন কমেডি শো এবারই প্রথম যেখানে বলিউডের নামিদামি তারকাদের নিয়ে নোংরামিতে মেতে উঠা হয় এবং সেইসব তারকারা সেখানে উপস্থিত থাকে। কি অদ্ভুদ তাই না! গত বুধবার ‘All India Bakchod’ শিরোনামের এই কমেডি অনুষ্ঠানের ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়। প্রকাশের সাথে সাথেই ভিউয়ারদের ধুম পড়ে যায়।

ভিডিওটিতে প্রথমেই করণ জোহরকে বলতে শোনা যায়, নোংরামি দিয়েই শুরু করা যাক। এখানে বেশ কয়েকজন এআইবি কমেডিয়ানসকে বলিউডের তারকাদের নিয়ে ব্যঙ্গ করতে দেখা যায়। আর তারকাদের সেক্স লাইফ থেকে শুরু করে বাথরুম সম্পর্কে এই ব্যঙ্গাত্মক উক্তিগুলো পর্যন্ত করতে দেখা যায়।

শুধু তাই নয়, এখানে অর্জুন কাপুরকে বলা হয়, তুমি তো বাসের হেলপার হবার যোগ্যতাও রাখ না।আর তার কারণ দেখিয়ে এক এআইবি কমেডিয়ান বলেই বসেন, অর্জুন কাপুর তো টুয়েলভ গ্রেড ফেল। রণভীরকে উদ্দেশ্য করে বলা হয়, যখন আনুশকাকে নিয়ে ভিরাটকে সেঞ্চুরি মারতে দেখা যায় তখন রণভীরের কেমন অনুভূতি হয়।

করণ জোহরের সেক্স লাইফ নিয়েও কম ব্যঙ্গ করা হয়নি। সবাইকে অবাক করে দিয়ে করণের সামনে রণভীর তার পশ্চাদ্দেশ উচিয়ে থাকেন। বুঝতেই পারছেন কি মিন করতে চেয়েছেন। শুধু তাই নয়, দীপিকা পাডুকোন, আলিয়া ভাট থেকে শুরু করে নাভজোত সিং সিদ্ধুকে অপমান করতে ভুলে যাননি এআইবি কমেডিয়ানরা।

No comments:

Post a Comment

Post Top Ad