বলিউড নিয়ে কৌতূহল রয়েছে সকলেরই। বলিউড সিনেমা যেমন সকলের মনোরঞ্জনের সামগ্রী, তেমনই বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল কম নেই বলিউড ভক্তদের।শুধু তাই নয় বলিউডের অন্দরমহলে তারকাদেরও রয়েছে ব্যাক্তিগত অনেক কাহিনী। যা পরবর্তিতে পুরো দুনিয়ার সামনে উন্মুক্ত হয়ে যায়। সিনেমায় তাদের কেমিস্ট্রি ছিল সুপার হিট। কিন্তু কখন পর্দার এই প্রেম বাস্তব হয়ে উঠল নিজেরাও বুঝতে পারেননি। কিন্তু অজান্তে আসা এই প্রেমে অন্ধকারেই থেকে গেল । পরিণতি মেলেনি সেই কাহিনী এমনই কিছু নীরবে আসা প্রেম একটা সময় প্রকট হয়ে উঠলেও শেষ পর্যন্ত পরিণতি পায়নি বলিউডের বিখ্যাত ৯ জুটির প্রেম। এসব জুটির পরকীয়া সেই প্রেম কাহিনী তখন ছিল বলিউডপাড়া ও গণমাধ্যমের অন্যতম আলোচনার খোরাক। জেনে নেয়া যাক বলিউডের কিংবদন্তী ৯ জুটির গোপন প্রেম কাহিনী।
অমিতাভ-রেখা
বলিউডের অন্যতম আকর্ষণীয় জুটি অমিতাভ-রেখা। চলচ্চিত্রে তাদের জুটি মানেই সুপারহিট। তাদের পর্দার অন্তরঙ্গতার ছাপ পড়তে শুরু করে বাস্তব জীবনেও। ‘দো আনজানে’ ছবিটি করার সময় দু’জনের মধ্যে ভিন্ন সম্পর্কের শুরু, যদিও তখন জয়া ভাদুরি অমিতাভের স্ত্রী। জনশ্রুতি রয়েছে, আলাপ ছবির শুটিংয়ের সময় রেখার বান্ধবীর একটি বাংলোয় নিয়মিত দেখা হতো দু’জনার।
এরপর খুন পসিনা, ইমান ধরম, গঙ্গা কি সউগন্ধ, মুকাদ্দর কা সিকন্দর, মিস্টার নটওরলাল, সুহাগ ছবির সময়টাতে তাদের সেই পরকীয়া প্রেম দুর্বার হয়ে ওঠে। একপর্যায়ে জয়ার কানে সে খবর আসতেই তিনি মুখোমুখি হন স্বামীর প্রেমিকার। স্পষ্ট রেখাকে জানিয়ে দেন, তিনি কখনোই অমিতাভের সঙ্গে সম্পর্কচ্ছেদ করবেন না, তাকে ছাড়বেন না। এরপর সিলসিলা ছবি তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ওই ছবির চিত্রনাট্যেও রেখা, অমিতাভ এবং জয়ার ত্রিভুজ প্রেমের গল্প তুলে ধরা হয়। সিলসিলা পরই সম্পর্কে দাড়ি পড়ে অমিতাভ-রেখার।
শ্রীদেবী-মিঠুন
বলিউডের রূপালী পর্দার একসময়ের হার্টথ্রুব জুটি তারা। বলিউডের অন্যসব তারকাদের চেয়ে পরকীয়া প্রেমের সম্পর্কে এগিয়ে আছেন শ্রীবেদবী। যোগিতা বালির সঙ্গে বিয়ের পর মিঠুনের সঙ্গে শুরু হয় তার প্রেম। শোনা যায় গোপনে বিয়েও করেছিলেন আলোচিত এ জুটি। সে খবর যোগিতা বালির কানে গেলে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি। এতে পরকীয়া সম্পর্কে ভাটা পড়ে মিঠুন ও শ্রীদেবীর। পরে বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা শ্রীদেবীকে সাহায্য করার জন্য তাদের বাড়িতে আশ্রয় দেন। কিন্তু সেখানে একসময় শ্রীদেবী ও তার স্বামীর মধ্যে আরেক সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন শ্রীদেবী। এর জেরে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় মোনার।
সঞ্জয় দত্ত ও মাধুরী
বলিউডের আরেক সফল ও আলোচিত জুটি সঞ্চয়-মাধুরী। প্রথম স্ত্রী রিচা শর্মার মৃত্যুর পর মাধুরীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সঞ্চয়। একসময় সে প্রেম গভীর হতে থাকে। তবে ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ কাণ্ডে সঞ্জয় আটক হওয়ার পর ইতি ঘটে তাদের প্রেমের। এরপর ১৯৯৯ সালে ডা. নেনেকে বিয়ে করেন মাধুরী। পরে সঞ্জয় আরও দুইটি বিয়ে করেছেন। রিহা পিল্লাইয়ের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে মান্যতাকে নিয়ে ঘর করছেন তিনি।
শাহরুখ খান-প্রিয়াংকা চোপড়া
শাহরুখ খানের সঙ্গে গৌরির সম্পর্ক নিয়ে বি টাউনে অনেক গুঞ্জন আছে ।তারা নাকি বলিউডের শ্রেষ্ঠ দম্পতি । কিন্তু, প্রিয়াংকা চোপড়ার আগমনে শাহরুখ-গৌরির সম্পর্কেও চিড় ধরে । অনেকেই বলেন, শাহরুখের সঙ্গে প্রিয়াংকার সম্পর্ক রয়েছে । কিন্তু, কেউ বিষয়টি নিয়ে এ পর্যন্ত কোনও মন্তব্য করেননি l চুপ রয়েছেন গৌরি খান নিজেও ।
অক্ষয় কুমার-প্রিয়াংকা চোপড়া
‘অ্যাতরাজ’র শুটিংয়ের সময় ঠেকেনি নাকি প্রিয়াংকা চোপড়ার সঙ্গে অক্ষয় কুমারের সম্পর্ক হয় । দু’জনে বেশ কিছু সিনেমাও করেছেন । এবং, বি টাউনের অন্যতম হট জুটি কিন্তু অক্ষয়-প্রিয়াংকা । আর তারপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন টুইংকেল খান্না l এরপর থেকে প্রিয়াংকার সঙ্গে আর কোনও সিনেমাতেই সাইন করেননি অক্ষয় ।
সাইফ আলি খান-রোজা
অমৃতা সিং-এর সঙ্গে মাত্র ২১ বছর বয়সেই গাটছড়া বাঁধেন সাইফ আলি খান । কিন্তু, অনু আগরওয়াল থেকে মুনমুন সেন, বয়সে বড় বেশ কিছু অভিনেত্রীর সঙ্গে কেরিয়ারের প্রথম দিকে নাম জড়িয়ে যায় নবাব পুত্রের । এবং, যাদের সঙ্গে নাম জড়িয়ে সাইফকে নিয়ে জল্পনা শুরু হয়, তার প্রত্যেকেই তার তুলনায় বয়সে বেশ বড়ই ছিলেন । কিনতু, রোজার সঙ্গে সম্পর্ক নিয়ে অমৃতার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন সাইফ । এবং, শেষ পর্যন্ত রোজার জন্যই অমৃতার সঙ্গে ১৫ বছরের সম্পর্ক ভেঙে যায় সাইফের । কিন্তু, সেই সম্পর্কও স্থায়ী হয়নি । বর্তমানে কারিনা কাপুরের সঙ্গে চুটিয়ে সংসার করছেন নবাবজাদে ।
হৃতিক-কারিনা
হালের সুপারস্টার হৃতিক-কারিনার প্রেম নিয়েও একসময় কম আলোচনা হয়নি বলিউডপাড়ায়। ছোটবেলা থেকে নাকি সুজানের সঙ্গে প্রেম ছিল হৃতিকের। কিন্তু বিয়ে না করলেও সুজানের সঙ্গে সম্পর্ক থাকা অবস্থাতেই কারিনার সঙ্গেও প্রেমে মজেন হৃতিক। পরে অবশ্য সাইফ আলী খানের সঙ্গে ঘর বাঁধেন কারিনা। অন্যদিকে, সম্প্রতি সুজানের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে হৃতিকের।
কঙ্গনা-আদিত্য
একসময়ে সংবাদমাধ্যমের নিয়মিত শিরোনাম ছিলো আদিত্য পাঞ্চোলি ও কঙ্গনার প্রেম কাহিনী। ঘরে স্ত্রী জরিনা ওয়াব থাকা সত্ত্বেও বয়সে অনেক ছোট কঙ্গনা রানাউতের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়ান আদিত্য। কিন্তু কঙ্গনাকে মারধর ও একাধিক সম্পর্কের কারণে একসময় তাদের সে সম্পর্ক ভেস্তে যায়।








No comments:
Post a Comment