চাঁদনী,পূর্ব মেদিনীপুরঃ ভোট পরবর্তী সন্ত্রাস জারি রাখতে তৈরি করা হচ্ছিল বোমা। আর সেই বোমা তৈরির সময় আচমকা বিস্ফোরণে মৃত্যু হল দুই তৃণমূলীর। ঘটনা সোমবার রাতের পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার অর্জুননগরের।মৃতরা হল বকুল বারিক এবং ঝটা মেইকাপের। এরা এলাকায় তৃণমূলের দুষ্কৃতী হিসেবেই পরিচিত।ভোট শেষে গ্রাম দখলে রাখতেই তৎপরতা শুরু করেছিল তৃণমূল।
স্থানীয়দের অভিযোগ, গ্রাম দখলের জন্য বোমা বাঁধা হচ্ছিল। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন তৃণমূল কর্মী। পুলিশ বা শাসকদলের তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিরোধীদের অভিযোগ, বোমাবাজি করে শাসকদল যে ভোট পরবর্তী সন্ত্রাসের চেষ্টা করছে এই ঘটনা তারই প্রমাণ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর বোমা ও বারুদ।

No comments:
Post a Comment