ভাইরাল: মুখ দিয়ে ইট উঠানো! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 May 2018

ভাইরাল: মুখ দিয়ে ইট উঠানো!



সায়িদ তাহির। পাকিস্তানের পাঞ্জাব এলাকার বাসিন্দা। ২২ বছরের এ যুবকের কাণ্ড দেখে অবাক মানুষ। বলা হয়ে থাকে- টুথপেস্টে লবণ থাকলেই নাকি শক্তিশালি হয় দাঁত। টুথপেস্ট কোম্পানিগুলি এমনটাই বলে। তবে টুথপেস্টটির এই গুণাগুণই মনে হয় সত্যি হয়ে গেল সায়েদ তাহিরের ক্ষেত্রে। কারণ তিনি ছয়টি ইট মুখ দিয়েই তুলে নিতে পারেন।

পাকিস্তানের এই যুবক তার নিজের দাঁত দিয়েই অসাধ্য সাধন করে দেখিয়েছে। তাহির একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে স্পষ্ট দেখানো হয়েছে, তিনি ছয়টি ইট একবারে তুলে নিয়েছেন একসঙ্গে। শুধুমাত্র তার দাঁতের সাহায্যে। তবে শুধু ছয়টি ইট এই ভাবে তুলে নিয়েই কিন্তু তিনি ক্ষান্ত থাকেননি। এর পাশাপাশিই সেই ইট গুলিকে নিয়ে সে ঘুরে বেরিয়েছে এদিক ওদিক। এমনকি শুধু ছয়টি ইট নয়। আটটি ইট নিয়েও সে অনায়সে ঘুরে বেরাতে পারে।

এমন এক অসাধারণ একটি কাজ করে পাঞ্জাবে তার এলাকায় সে আপাতত হিরো হয়ে গিয়েছে। তবে তার নিজস্ব শিক্ষাগত যোগ্যতা কিন্তু তেমন কিছুই নেই। বিদ্যালয় থেকেও তাকে বের করে দেওয়া হয়েছিল পড়াশুনায় কৃতকার্যের জন্য। এমনকি সে তার নিজের এমন কাজেও সে নিজে বিস্মিত।

No comments:

Post a Comment

Post Top Ad