ট্রাক বোঝাই পচা মাংস উদ্ধার চন্ডীতলায়! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 May 2018

ট্রাক বোঝাই পচা মাংস উদ্ধার চন্ডীতলায়!

ফের পচা মাংসের আতঙ্ক ছড়াল। এবার চন্ডীতলায়। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে চন্ডীতলা থানার জয়কৃষ্ণপুর এলাকার দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের পাশে। এই ঘটনায় ওই এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় মানুষজন পচা গন্ধ পেয়ে ওই লরিটিকে আটকে দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার কলকাতার কশাইখানা থেকে পশুর হাড় বোঝাই করে ওই লরিটি গোয়া যাচ্ছিল একটি সার তৈরির কারখানায়। চন্ডীতলার কাছে গাড়িটি ভুল করে সারভিস রোডে নেমে যায়। এরপর ওই এলাকার মানুষ পচা গন্ধ পেয়ে গাড়িটিকে দাড় করিয়ে দেয়। শুরু হয় বিক্ষোভ। রবিবার দুপুর পর্যন্ত এলাকাবাসী গাড়িটিকে আটকে রাখে। পুলিশ জানিয়েছে, ওই লরিটি হাড় নিয়ে গোয়া যাচ্ছিল সার তৈরির কারখানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে লরিটি ছেরে দেওয়া হয়।
কিন্তু, এলাকা সূত্রে জানা গিয়েছে, পুলিশ লরিটিকে ছারপত্র দিলেও এলাকার মানুষ গাড়িটিকে আটকে রেখেছেন। 

No comments:

Post a Comment

Post Top Ad