স্নেহা চক্রবর্তী, বীরভূম: সতীনের ছেলেকে চুরি করার অভিযোগ উঠলো মনির সেখের দ্বিতীয় স্ত্রী আলিয়া বিবির বিরুদ্ধে ।আলিয়া বিবিকে বেঁধে গন পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকার মানুষেরা। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে বীরভূমের দুবরাজপুর হাজী পাড়া এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনির সেখের দ্বিতীয় স্ত্রী আলিয়া বিবি । প্রথম স্ত্রী নাজমা বিবি । নাজমা বিবি তিন বছরের ছেলে ও মেয়েকে নিয়ে শুয়ে ছিলো ।ভোর চারটে নাগাদ বিছানা থেকে নাজমা বিবির ছেলেকে তুলে নিয়ে পালিয়ে যায় আলিয়া বিবি । নাজমা বিবির মেয়ে বিষয়টা জানতে পেরে তার মাকে জানায় । সঙ্গে সঙ্গে পরিবার ও স্থানীয় প্রতিবেশীরা খুঁজতে বের হয় । এলাকায় পেয়েও যায় বাচ্ছা সহ আলিয়া বিবিকে । তাকে পোস্টে বেঁধে চলে গন পিটুনি । দুবরাজপুর থানার পুলিশ গিয়ে ওই মহিলাকে আটক করেছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এর আগেও আলিয়া বিবি নিজের ছেলে সহ দুই জনকে খুন করেছে বলে অভিযোগ । সেই খুনের মামলাও চলছে আদালতে । আবারও নিজের সতীনের ছেলেকে খুন করার পরিকল্পনা ছিলো কিনা পুলিশ তদন্ত করে দেখছে । স্বামীর প্রতি প্রতিহিংসা না কি সতীনের বিরুদ্ধে ।তাও তদন্ত করছে পুলিশ । বার বার এই ধরনের কাজ কেন করছে সেই নিয়ে ধন্দে এলাকা বাসীদের মধ্যে ।এই ঘটনার পর আতঙ্কিত পরিবার ও প্রতিবেশীরা।

No comments:
Post a Comment