দেবীপুরে চলল গুলি। গুলি বিদ্ধ হলেন রবিন রুই দাস নামে এক যুবক। গুলিবিদ্ধ অবস্থায় তাকে চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার দেবীপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিনের ভাইপো ছোট পাসোয়ানকে এদিন দুপুরে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এলাকার এক দুষ্কৃতী কালু। পুলিশের খাতায় বিভিন্ন অভিযোগে কালুর নাম রয়েছে। এলাকায় সে কালো মস্তানি নামেই পরিচিত। ভাইপোকে তুলে নিয়ে গেছে এই খবর পেয়ে রবিন ও প্রতিবেশীরা এলাকার একটি বাগানে গিয়ে দেখতে পায় সেখানে ছোটর সাথে কালুর কথা কাটাকাটি চলছে। অভিযোগ রবিনদের দলবদ্ধ ভাবে আসতে দেখে বেপরোয়া ভাবে গুলি চালিয়ে দেয় কালু। এই ঘটনায় রবিনের ডান হাতে গুলি লাগে। তড়িঘড়ি তাঁকে স্থানীয়রা উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে পলাতক কালু। কালুর বাড়বাড়ন্তে এলাকাবাসীরা এমনিতেই অতিষ্ঠ। তার উপর আজ ফের এই গুলি চালানোর ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে অনেকের মতে এদিন ওই বাগানে মদের আসর চলছিল। যদিও
রবিনের ভাইপোর সাথে কালুর কী নিয়ে বচসা হল। কেনই বা কালু গুলি চালাল। গোটা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ।Post Top Ad
Wednesday, 9 May 2018
চুঁচুড়ায় বচসা! চলল গুলি!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment