চাঁদনী, নন্দীগ্রাম: নন্দীগ্রাম ২ব্লকের বয়াল ১নং গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ডাকে নারায়ণচকে প্রকাশ্য নির্বাচনী কর্মীসভায় উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, সভাপতিত্ব করেন বয়াল ১গ্রাম পঞ্চায়েতের রুকুমউদ্দীন সাহেব ভূমিআন্দলনের লড়াকু নেতা মেঘনাদ পাল, বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী প্রনব মহাপাত্র,মহাদেব বাগ প্রমুখ।
ছিন্নমূল নেতারা ভোট বন্ধ করে গ্রামের উন্নয়ন স্তব্ধ করতে চায়৷ সিপিএমের হার্মাদরা নন্দীগ্রামের ১৭ টি অঞ্চলে অত্যাচার করে খুন, ধর্ষণ করেছিল তারাই বিজেপি হয়ে আবার অশান্ত করার চেষ্টা করছে। ২০১৩ সালে মীরা পাণ্ডে বর্ষাকালে ভোট পিছিয়ে দিয়েও তৃণমূলকে হারাতে পারেনি, এবারও কেউ হারাতে পারবে না তৃণমূলকে৷ এই অঞ্চল বিরোধী শূন্য করুন, উন্নয়নের জন্য ৫ কোটি টাকা পাবেন।

No comments:
Post a Comment