মাদক পাচার ও প্রতারণার দায়ে আটক দুই বাংলাদেশি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 28 May 2018

মাদক পাচার ও প্রতারণার দায়ে আটক দুই বাংলাদেশি



প্রতারণার অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। ভারত ও বাংলাদেশের পর্যটকদের ‘টার্গেট’ করেই ওই দুইজন প্রতারণা করতেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার উত্তর ২৪ পরগণা এলাকা থেকে ওই দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের নাম তাইজুল শেখ (৩১) ও কামাল হোসেন (৩৮)। তাইজুল ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। অন্যদিকে কামাল মাদারীপুর জেলার রাজাউর থানার হাসানকান্দি এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, উত্তর ২৪ পরগণা জেলার কলকাতা সংলগ্ন মধ্যমগ্রামের দিগবেড়িয়া থেকে ওই দুইজনকে আটক করা হয়। ওই দুইজনকে আশ্রয় দেওয়ায় মধ্যমগ্রামের বাসিন্দা মতিয়ার রহমানকেও আটক করে পুলিশ।

তাইজুল ও কামালের কাছ থেকে ২৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মধ্যমগ্রাম থানার পুলিশ জানিয়েছে, বাংলাদেশি এই দুই যুবক ভারতীয় টাকার বিনিময়ে ডলার দেওয়া এবং বাংলাদেশ থেকে পর্যটকদের আনা ডলার ভাঙিয়ে ভারতীয় টাকা করে দেওয়ার নাম করে প্রতারণার ফাঁদ পেতেছিল। গাজা পাচারের সঙ্গেও ওই দুই যুবক যুক্ত ছিল।

No comments:

Post a Comment

Post Top Ad