নিজস্ব সংবাদদাতা : ব্যারাকপুরে গঙ্গার ঘাটে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার সকালে ধোবিঘাটে মৃতদেহটি দেখতে পান ফেরি সার্ভিসের কর্মীরা। গঙ্গার তীরে ঝোপের ভিতরে পড়েছিল মৃতদেহটি। খবর দেওয়া হয় ব্যারাকপুর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃতদেহটি তিন থেকে চার দিনের পুরনো। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত যুবকের নাম পরিচয় জানা যায়নি। আত্মহত্যা না খুন তদন্তে পুলিশ ।

No comments:
Post a Comment